খুঁজুন
, ,

রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
রংপুর রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর।বদলিজনিত কারণে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) শাহ মমতাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, শাহ মমতাজুল ইসলাম কর্মকালীন সময়ে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন।
বিদায়ী অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলাম তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থন দেওয়ার জন্য রেঞ্জ ডিআইজিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি.এম. আশরাফ উল্যাহ তাহের,পএএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. মনজুরুল আলমসহ রংপুর রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা।

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিলটি সোনালী ব্যাংকের মোড় হতে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান ও পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম।
পথসভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা যেন কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার অপরাধে জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সদস্য সালাহউদ্দিন আহমেদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম আকন্দ, পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খান, পৌর কৃষকদলের সভাপতি হায়দার আলী,সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো : শওকত আকবর সদস্য সচিব মো: রাশেদুল ইসলাম ( রিপন) সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

চাহিদার দ্বিগুণেরও বেশি ধারণক্ষমতা নিয়ে লেহেম্বায় চালু হলো সার ডিলারশিপ ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
চাহিদার দ্বিগুণেরও বেশি ধারণক্ষমতা নিয়ে লেহেম্বায় চালু হলো সার ডিলারশিপ ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে ইউনিয়নের প্রাণকেন্দ্র বিরাশি বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সার ডিলারশিপ প্রতিষ্ঠান ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’। নির্ধারিত চাহিদার দ্বিগুণেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন গোডাউন নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতদিন সামান্য পরিমাণ সার সংগ্রহ করতেও তাদের ৫ থেকে ৬ কিলোমিটার দূরের ডিলার পয়েন্টে যেতে হতো। তীব্র রোদ কিংবা বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় প্রয়োজনীয় সার না পেয়ে খালি হাতে ফিরতে হতো। এতে একদিকে যেমন কৃষকদের মূল্যবান সময় নষ্ট হতো, অন্যদিকে বাড়তি যাতায়াত খরচ ও শারীরিক ভোগান্তিও পোহাতে হতো। বিরাশি বাজারে নতুন ডিলারশিপ চালু হওয়ায় এখন হাতের কাছেই সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ নিয়ে সন্তোষ প্রকাশ করে কৃষক মারুফ হোসেন ও খয়ের আলী বলেন, “এতদিন সার সংগ্রহ করতে আমাদের অনেক দূরে যেতে হতো। এতে সময় ও অর্থ—দুটোই নষ্ট হতো। এখন নিজ এলাকায় সার পাওয়া যাবে, এটি আমাদের জন্য অনেক বড় স্বস্তির বিষয়।”
লেহেম্বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কৃষক আখতারুল ইসলাম বলেন, “আমাদের দীর্ঘদিনের ভোগান্তি এবার অনেকটাই কমে আসবে। আগে সার সংগ্রহ করতে অনেক পথ পাড়ি দিতে হতো। এখন ইউনিয়নের মধ্যবর্তী স্থান বিরাশি বাজারেই সার পাওয়া যাবে। এতে কৃষকদের সময় ও বাড়তি খরচ দুটোই সাশ্রয় হবে।”
স্থানীয় সচেতন মহল ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিরাশি বাজারে এই সার ডিলারশিপ চালুর ফলে লেহেম্বা ইউনিয়নের কৃষকদের সার সংগ্রহ আরও সহজ হবে। পাশাপাশি কৃষিকাজে গতিশীলতা আসবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিয়মানুযায়ী, সার ডিলারশিপ পরিচালনার জন্য ন্যূনতম ২৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন গোডাউন থাকা বাধ্যতামূলক। তবে স্থানীয় কৃষকদের চাহিদা পূরণ এবং সার সরবরাহ স্বাভাবিক রাখতে ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’ প্রায় ৬৭ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি বড় গোডাউন প্রস্তুত করেছে, যা নির্ধারিত ন্যূনতম ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিথিলা সানজিদা সিমি বলেন, “এলাকার কৃষকদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। এখন থেকে কৃষকরা সহজেই নিজ এলাকায় সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সব ধরনের সার সংগ্রহ করতে পারবেন। সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিরাশি বাজারে ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’-এর এই কার্যক্রম লেহেম্বা ইউনিয়নের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে সার সংগ্রহে দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষকদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে।

রাণীশংকৈলে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
রাণীশংকৈলে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে ১০ নভেম্বর ( মঙ্গলবার)  অভিযান চালিয়ে মালিকবিহীন ২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনস্থ ধর্মগড় বিওপির টহল দল আজ এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৩৭২/১ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মারাধারা নামক স্থান থেকে স্বর্ণের বার ২টি উদ্ধার করা হয়।
এ সময় স্বর্ণ চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বার ২টি উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।