খুঁজুন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩

দুমকীতে সড়ক দুর্ঘটনায় পঙ্গু ভ্যান চালক, চিকিৎসা সহায়তার আবেদন

মোঃ রিয়াজুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
দুমকীতে সড়ক দুর্ঘটনায় পঙ্গু ভ্যান চালক, চিকিৎসা সহায়তার আবেদন

পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় বাম পায়ে গুরুতর আহত হয়ে দীর্ঘ মেয়াদী চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়েছেন ভ্যান চালক মোঃ আলমগীর শরীফ(৫০)। তার পক্ষে এখন আর চিকিৎসা খরচ যোগানো সম্ভব নয়। এছাড়াও তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পঙ্গু আলমগীর হোসেন শরীফ উপজেলার লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়র্ডের পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা।

রবিবার (১৬ মার্চ) সরেজমিনে গিয়ে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলমগীর শরীফ গত বছরের ২০ জানুয়ারি উপজেলার থানা ব্রীজের পূর্ব পার্শ্বে লেবুখালী- বাউফল মহাসড়কে পেছন থেকে একটি অটোগাড়ি তার ভ্যানকে ধাক্কা দিলে সামনে থাকা অপর একটি টমটমের সাথে সংঘর্ষ হয়। এতে তার বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে ২২ টুকরা হয়ে যায়। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল সরকারি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে ভর্তি  করা হয়। ওই সময় তার বাম পায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিপুল অর্থ ব্যয় হয় তার। তবুও তিনি পরিপূূর্ণ সুস্থ্য না হলে শেষ সহায় সম্বলটুকু বিক্রি করে নিংস্ব হয়ে গেছে তার পরিবারটি। চিকিৎসক জানিয়েছেন অতিদ্রুত তার পায়ের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

পঙ্গু আলমগীর হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন, ভাঙ্গা পা নিয়ে সবসময় শুয়ে বসে থাকতে হয়। কি খাব আর কি দিয়ে পায়ের চিকিৎসা করাবো তা বুঝতে পারছি না। সমাজের বিত্তবানসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। আমার মোবাইল নাম্বার- ০১৭৯৪৪০৫০৪৪(নগদ একাউন্ট) এবং ০১৩৩৪০৮৩৮১ (বিকাশ একাউন্ট)এ সাহায্য করার অনুরোধ করছি।

পূর্ব কার্তিকপাশা গ্রামের নূর মোহাম্মদ ও  রফিকুল ইসলামসহ অন্যান্য প্রতিবেশিরা জানান, ভ্যান চালিয়ে আলমগীরের ৬ সদস্যের পরিবার ভালোই চলতো। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আলমগীরের জীবন এলোমেলো হয়ে গেছে। আমরা আমাদের সাধ্যমত সহযোগীতা করেছি। সমাজের বিত্তবানগন তার পাশে দাঁড়ালে পরিবারটা বেঁচে যেতো।

এব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক একুশে বার্তাকে বলেন, তিনি আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীশংকৈলে জামায়াত নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
রাণীশংকৈলে জামায়াত নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের গভীর শোক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মহর আলী গত (১৪ এপ্রিল) মঙ্গলবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপালে নেওয়ার পথে পথিমধ্যে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন বুধবার বিরাশি স্কুল মাঠে জানাযা শেষে মমরেজপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ২ ছেলে,৩ মেয়েসহ অশংখ্য গুনগ্রাহী ও দলীয় নেতা কর্মি রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁ জেলা আমির বেলাল উদ্দীন প্রধান,ঠাকুররগাঁ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল হাকিম,৩ আসনের মিজানুর রহমান,উপজেলা আমির রফিকুল ইসলাম,শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রিয় পরিষদের সদস্য মতিউর রহমান,উপজেলা সভাপতি রফিকুল ইসলাম,যুব বিভাগ সভাপতি মোকারম হোসাইনসহ স্থানীয় ব্যাবসায়ী সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শোক প্রকাশ করেছেন এবং শোক সম্পত্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফার্মের খাবার খেয়ে ২ শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
ফার্মের খাবার খেয়ে ২ শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে হাসপাতালে

স্টাফ- রিপোর্টার:  ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি মুরগির ফার্মে খাবার গ্রহণের পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি শ্রমিকরা স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের খচা বাড়ি হাট এলাকার দক্ষিণ পাশে অবস্থিত নথ এগ্রো লিমিটেডের ফার্মে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা গতকাল দুপুরে একসঙ্গে খাবার গ্রহণ করেন। খাবার গ্রহণের কিছু সময় পরই একাধিক শ্রমিকের মধ্যে পাতলা পায়খানা, পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দেয়।
অল্প সময়ের মধ্যেই অসুস্থদের সংখ্যা বাড়তে থাকলে তাদের দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রসহ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ভর্তি রোগীদের মধ্যে কয়েকজনের অবস্থা তুলনামূলক গুরুতর হলেও চিকিৎসকদের মতে অধিকাংশই শঙ্কামুক্ত।
চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে পুরো এলাকায় এ ঘটনার পর চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: এসো হে বৈশাখ এসো এসো এ স্লোগানে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বরে এসে শেষ হয়।  বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ খাওয়া শেষে উপজেলা খরকা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, এসিল্যান্ড রাসেল দিও,  প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান,  বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।

 

এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,  শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।  মেলায় ঐতিহ্যবাহী খাবার, লাঠি খেলা, সাপ খেলা, হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়।