খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

সারাদেশের ন্যায় দিনাজপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিহ্মোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
সারাদেশের ন্যায় দিনাজপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিহ্মোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আজ ৯/০৫/২০২৫ইং তারিখ রোজ শুক্রবার বেলা ২ ঘটিকার সময় স্টেশন রোড মসজিদ থেকে একটি বিহ্মোভ সমাবেশ শহরের গুরুত্বপূর্ন রাস্তা অতিক্রম করে দিনাজপুর প্রেসক্লাবে এসে শেষহয়। মিছিল শেষে প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় এসে সমাপনী বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবাহক একরামুল হক আবীর। এই বিহ্মোভ সমাবেশ দিনাজপুরের সকল ছাত্র জনতা উপস্থিত ছিলেন। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান। তাদের একটাই দাবি আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দেশ থেকে ফ্যাসীবাদ দূর হবে না। যতখন পর্যন্ত আওয়ামী নিষিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উক্ত বিহ্মোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামিক ছাত্র আন্দোলন সভাপতি ফারহান,হাসিবুল ইসলাম কার্যনির্বাহী সদস্য,জুনায়েদ সদর উপজেলা সভাপতি,গনঅধিকার ছাত্র পরিষদ সভাপতি মোসদ্দেক হোসেন, ইসলামিক ছাত্রশিবির সরকারী কলেজ সভাপতি মোহাম্মদ আলী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক একরামুল হক আবীর, আরিফ রেজা, স্নিগ্ধ ও অনেক উপস্থিত ছিলেন।

জামালপুরে গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু: আহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
জামালপুরে গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু: আহ

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু।  একই পরিবারে ৩ জনের আহতের ঘটনা ঘটেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে প্রবাসী স্বামী তালাক দেওয়ার পর ঐ বাড়ী থেকে জিনিসপত্র নিয়ে বাড়ীতে আসেন। উপজেলার আদারভিটা ইউনিয়নের  পলিশা এলাকা নিজবাড়ীতে আসবাপত্র ঘরে উঠানোর সময় কারেন্টের তার বাঁজে ঘটনাস্থলেই বিদ্যুৎ পিষ্টে মারা যায় তালাকপ্রাপ্ত গৃহবধূ সুমিনা (১৯)।  সে ঐ এলাকার সুজা মিয়ার মেয়ে।  এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের আরো ৩ জন আহত হয়।  আহতরা হলেন নিহতের মা শিখা বেগম (৪৫), চাচা নূরুল ইসলাম (৫০), ভাতিজি কনিকা (১৫) ও চাচি জহুরা ( ৪০)।

স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম রকি জানান ১ বছর পূর্বে নিহত সুমিনা নামের মেয়েটির বিবাহ হয়েছিল ৫ নং জোড়খালী ইউনিয়নের সাফিউলের সাথে । পারিবারিক কলহ চলছিল পরিবারের মাঝে এক পর্যায়ে মামলা দায়ের করে কোর্টে এবং মাদারগঞ্জ ব্র‍্যাক অফিস নারী ও শিশু সুরক্ষা কেন্দ্রে ন্যায় বিচারের আশায়।  আজ মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ ব্র‍্যাক অফিসে উভয়ে পক্ষের উপস্থিতিতে তালাকপ্রাপ্ত হয় মেয়েটি।  জিনিসপত্র অর্থাৎ স্টিলের বাক্স নিয়ে ঘরে উঠানোর সময় বোর্ডের সাথে ধাক্কা লাগে বাক্সসহ কারেন্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। 

ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী মাদারগঞ্জ শাখার অফিসার সেলফ ঝরনা বেগম জানান  আমরা অভিযোগ পেয়েছিলাম। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২ টার দিকে উভয় পক্ষেরসহ স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়েছে।  মেয়েটা স্বামীর বাড়ীতে যাবে না এবং ছেলেটা বউ নিতে চায়।  উভয়পক্ষসহ তৃতীয় পক্ষের মাধ্যমে মেয়েটা তালাকপ্রাপ্ত হয় এবং বিকালে তারা আসবাবপত্র নিয়ে চলে যায়।  আমরা সাধারণ মানুষকে হয়রানি থেকে এবং মামলার মাধ্যমে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত থেকে  উভয় পরিবারকে বাঁচাতে ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা দিয়ে থাকি।  হঠাৎ জানতে পারলাম বিদ্যুৎপিষ্টে মেয়েটার মৃত্যু।  

এ ব্যাপারে ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া  মাদারগঞ্জ মডেল থানার এস আই আব্বাস জানান মেয়েটা আজকেই তালাকপ্রাপ্ত হয়েছে।  স্বামীর বাড়ীতে থাকা তার প্রাপ্য জিনিসপত্র গুলো নিয়ে বাড়ীতে এসে স্টিলের বাক্স ঘরে উঠানোর সময় বোর্ডের সাথে ধাক্কা লাগার পর বাক্সসহ বিদ্যুৎ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎ পিষ্টে সুমিনার মৃত্যু হয়।  একই পরিবারের ৪ জন আহত হয়। 

এ ব্যাপারে জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা জানান মেয়েটি তালাকপ্রাপ্ত ছিল তার বাড়ীতে আসবাবপত্র উঠানোর সময় বিদ্যুৎপিষ্টে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ৪ জন আহত হয় এবং আহতরা বর্তমানে সুস্থ আছে।  নিহতের লাশ সুরতহাল করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা করা হবে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪২২ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ ‘মাদক ব্যবসায়ী’ বেলাল, সহযোগী গ্রেপ্তার

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
৪২২ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ ‘মাদক ব্যবসায়ী’ বেলাল, সহযোগী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে বেলাল (স্থানীয়ভাবে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) পীরগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেলাল ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নিজের বাসার আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরার নেটওয়ার্ক স্থাপন করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি আগেভাগেই নজরদারি করতেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৩মে) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে সংগঠনটির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,কবি,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এই আলোচনা সভায় সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন সভাপতিত্ব ও সদস্য সচিব সৈকত সরকার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মামুন রণবীর।

এই আয়োজনে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান, শিক্ষাবিদ এম.এ জিন্নাহ, ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতির সভাপতি এম.রফিকুল ইসলাম,দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপদেষ্টা বিদ্যুৎ সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সাখাওয়াত হোসেন সজীব, সাধারণ সম্পাদক বিকাশ সরকার,সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার,পলাশ সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য,ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকতার মূল চেতনা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র,সমাজ ও সকল সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।