খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা

সোহাগ কাজী । মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা

আজ ১৪/৭/২৫ তারিখে মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদ হলরুমে ডাসার উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সব অনুষ্ঠিত হয়।উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন একজন বিচক্ষণ পরিচ্ছন্ন মানবিক পরোপকারী মানুষ জনাব নাসিমা বেগম,

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,ডাসার, মাদারীপুর আরও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,ডাসার মাদারীপুরও মোহাম্মদ হেলাল মুন্সী সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,ডাসার উপজেলা শাখা,মাদারীপুর এবং জনাব সুমন তালুকদার,সাধারণ সম্পাদক,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ডাসার উপজেলা শাখা ও খোকন হাওলাদার,দপ্তর সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,ডাসার উপজেলা শাখা, মাদারীপুর সহ ডাসারউপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণ।উক্ত মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।উপজেলা কো-অর্ডিনেটর গ্রাম আদালতের আইন বিধি সম্পর্কে সকল অংশগ্রহণকারীদের মাঝে ধারণা দেন।তিনি আরও বলেন গ্রাম আদালত অনধিক তিনলক্ষ টাকা পযন্ত দেওয়ানী ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে গ্রাম আদালত পাঁচজন নিয়ে গঠিত হয়।সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যান এবং উভয় পক্ষের একজন করে মেম্বার এবং একজন করে গণমান্য ব্যক্তি এই পাঁচজন নিয়ে গ্রাম আদালত গঠিত হয় তিনি আরোও বলেন ফৌজদারী মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০/-টাকা এ ছাড়া এ আদালতে অন্য কোন টাকা পয়সা খরচ হয়না।তিনি বলেন আপনারা এখানে সবাই মানুষ গড়ার কারিগর আপনারা শিক্ষক গুরুজন আপনাদের মাধ্যমে যদি সমাজে পিছিয়ে থাকা মানুষেরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয় সেই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সম্পর্কে সকলের মাঝে ধারণা দেওয়ার জন্য অনুরোধ করা হইলো।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।