খুঁজুন
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শাশুড়ীর লাশ দাফন:বাড়ি ফেরার পথে জামাই পরপারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ
শাশুড়ীর লাশ দাফন:বাড়ি ফেরার পথে জামাই পরপারে

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শাশুড়ীকে দাফন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাই আব্দুস সামাদ(৫০) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় স্ত্রী মর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুস সামাদ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিগাড়ি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ও ডাক্তার আবুল কাশেমের চাচাতো ভাই। বুধবার (২০মে) রাত ৯ টায় উপজেলার মীরডাংঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ভাই আব্দুল কাদের জানান, তিন ভাই সহ পরিবারের সকলে রাণীশংকৈলে উপজেলার জওগাও গ্রামে ভাইয়ের শাশুরি কে দাফন শেষে বাড়ি ফেরার পথে মীরডাংঙ্গী টেকিয়া মহেশপুর নামক স্থানে রাস্তার উপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। আমরা তিন ভাই এক সাথে আলাদা আলাদা মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম এসময় আচমকা ট্রাকের পিছন থেকে আসা মোটরসাইকেলটি আমার ভাই ধাক্কা দেয়। সে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যায়। আমার ভাবিও একই গাড়িতে ছিল তিনিও গুরুতর আহত হয়। তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে স্থানান্তর করেছেন।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী মুঠোফোনে বলেন, লাশ বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে,অভিযোগ কারীরা চাইলে মামলা হবে না চাইলে জিডি মূলে ছেড়ে দেওয়া হবে।

রাবির খুলনা জেলা সমিতির সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক মেহেদী

রাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
রাবির খুলনা জেলা সমিতির সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক মেহেদী

‘বাঘের গর্জন নদীর বাঁকে, ঐক্য মোদের প্রাণের ডাকে’ এই স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল আলমকে সভাপতি এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহরিয়ার অনিক (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ) ও তটিনী তারান্নুম (ফিশারিজ বিভাগ)। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন শাহ্ নেওয়াজ শেখ (মার্কেটিং বিভাগ), নাফিজ নেওয়াজ তূর্য (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ) এবং কৌশিক আহমেদ অভি (মার্কেটিং বিভাগ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. কে. নাহিদ হাসান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) ও জিলকর নবাব (মার্কেটিং বিভাগ)।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিম আহমেদ অভি (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ)। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাফিসা মৃদুলা (ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ) ও আসাদুল্লাহ আল গালিব (ইসলামিক স্টাডিজ বিভাগ)। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঐশ্বর্য মণ্ডল (আইন বিভাগ)।

এক বছরের জন্য গঠিত এ কার্যনির্বাহী কমিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যরা।

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ
রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ 

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ৮নং ওয়ার্ডের নয়নপুর কলোনী পাড়ায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (সন্ধ্যা) আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রান্নাঘরে রান্নারত অবস্থায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অল্পের জন্য বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পান তারা।
স্থানীয়দের ধারণা, গ্যাস লাইনের পাইপে লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো: দুলাল হোসাইন (৫৯), পিতা: মৃত আইয়ুব আলী।
খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ সবকিছুই পুড়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।
বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত দুলাল পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

কালকিনিতে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা ‎

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ণ
কালকিনিতে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা ‎

মাদারীপুরের কালকিনি উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সকাল ১০টায় কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎​স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

‎​কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু ও বিগত ৩ মাসের মামলার চিত্র উপস্থাপন করেন ডাসার ও কালকিনি উপজেলার গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন।

‎​উপস্থাপিত তথ্যে জানানো হয়, বিগত জানুয়ারি ২০২৬ হতে মার্চ ২০২৬ পর্যন্ত কালকিনি উপজেলার ১০টি ইউনিয়নে সরাসরি ৬৪টি এবং উচ্চ আদালত থেকে ০২টিসহ মোট ৬৬টি মামলা দায়ের হয়। দায়েরকৃত ৬৬টি মামলাই কোনো বাতিল বা খারিজ ছাড়াই সফলভাবে নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে মোট ১৫ লক্ষ ৮৪ হাজার টাকা অর্থ আদায় করা সম্ভব হয়েছে।

‎​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন বলেন, “গ্রাম আদালতে অল্প সময়ে এবং স্বল্প খরচে সাধারণ মানুষ ন্যায়বিচার পায়। এই আদালতের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে মাঠ পর্যায়ের সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি এনজিও প্রতিনিধিদের গ্রাম আদালতের লিফলেট নিয়ে বিভিন্ন নিজস্ব কর্মসূচিতে প্রচার করার এবং সাংবাদিকদের মাঠ পর্যায়ের প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

‎​কর্মশালায় বক্তারা সামাজিক শান্তি বজায় রাখতে এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি (তদন্ত) অরবিন্দ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুস আলীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, তথ্য আপা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।