খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

পাথরঘাটায় মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি’র নেতাকর্মীর সংবাদ সম্মেলন

মাহামুদুর রহমান রনি, বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
পাথরঘাটায় মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি’র নেতাকর্মীর সংবাদ সম্মেলন

পাথরঘাটায় মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি'র নেতাকর্মীর সংবাদ সম্মেলন। ছবি মাহামুদুর রহমান রনি

বরগুনার পাথরঘাটা যুবদল নেতা নাসির হত্যা মামলায় আব্দুস সালামকে আসামি করায় ক্ষুব্ধ হয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ ২৪ জনের নামে ধান কাটা মামলা করার অভিযোগ উঠেছে সালামের স্ত্রীর বিরুদ্ধে। এ অভিযোগে সোমবার বেলা সাড়ে বারোটায় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

এর আগে ২৬ জানুয়ারী বরগুনা দ্রুত বিচার আদালতে ও ২৯ জানুয়ারী পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করেন আব্দুস সালামের স্ত্রী ফারজানা। উভয় মামলার একই ব্যক্তিদের আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মুবিন।

আব্দুস সালাম পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল এলাকায় মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। তিনি পাথরঘাটা উপজেলা যুবদল নেতা হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

সংবাদ সম্মেলনে মামলার আসামি পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মামুন জানান, আব্দুস সালাম ও তার ভাইদের বিরুদ্ধে গত বছরের ২৫ ডিসেম্বর সাইদুল ইসলাম সুমন নামে এক ব্যক্তি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমি জমা সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি আমাকে মিমাংসার দায়িত্ব দেন ইউএনও মোহাম্মদ রোকনুজ্জামান খান। আমি সালামসহ অন্যদের কয়েক দফা বৈঠকের নোটিশ দিয়েও বসাতে পারিনি। এরমধ্যেই আমি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে সালামের স্ত্রী ফারজানা।

আরেক আসামি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত রহমান ওভি বলেন, যুবদল নেতা নাসির হত্যার বিচার চেয়ে শহরে বিক্ষোভ মিছিল করলে আমাকে ও আমার বাবাকে আসামি করেছে।

সালামের হয়রানি মুলুক একাধিক মামলায় ভুক্তভোগী কালমেঘা ইউনিয়নের ইউপি সদস্য আইউব আলী সংবাদ সম্মেলনে জানান, পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আমি একটি ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করায় আমার বিরুদ্ধে ৫টি, মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮টি সহ একাধিক শিক্ষকের নামে আব্দুস সালাম ও তার আত্মীয় স্বজনদের মাধ্যমে মামলা করিয়েছে। সব শেষ বুধবার ধান কাটা মামলায় আমি সহ আমার মাদ্রাসার শিক্ষকে আসামি করেছে।

স্থানীয়রা জানান, আব্দুস সালাম এলাকায় মামলা সালাম ও ব্যারিস্টার সালাম নামে পরিচিত। তিনি মানুষকে সামান্য বিষয় নিয়ে প্রায় দুই শতাধিক মামলা দিয়ে হয়রানি করছে। এ মামলা বানিজ্যে তিনি কোটি টাকার মালিক হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্যসচিব ইসমাইল শিকদার এসমে, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ফাহিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেসাল প্রমুখ।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান আব্দুস সালাম পাথরঘাটায় মামলা বাজ সালাম হিসেবে পরিচিত। তিনি নিজে ও তার আত্মীয় স্বজনদের মাধ্যমে নিরিহ মানুষদের হয়রানি করে আসছে। গত পহেলা জানুয়ারি দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে যুবদল নেতা নাসির হত্যা মামলার ইজহার ভুক্ত আসামি এই মামলা বাজ সালাম। যুবদল নেতা হত্যা মামলার আসামি হওয়ায় ক্ষুব্ধ হয়ে পাথরঘাটা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় আসামি করেছে। আমরা নাসির হত্যা মামলায় দ্রুত সালামকে গ্রেফতারের দাবি করছি।

তিনি আরো জানান, বিএনপির নেতাকর্মীরা এঘটনায় জড়িত নয়। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে আব্দুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আত্মগোপনে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, যুবদল নেতা নাসির হত্যা মামলায় আব্দুস সালাম এজহার নামীয় আসামি। সে পালাতক রয়েছে। সালামের স্ত্রী ফারজানা বিএনপি নেতাদের বিরুদ্ধে যে মামলা করেছে তা তদন্তে রয়েছে।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।