খুঁজুন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ, ১৪৩৩

দুর্গাপুরে সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যমুক্ত,গণতন্ত্র,ন্যায়বিচার ও সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
দুর্গাপুরে সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যমুক্ত,গণতন্ত্র,ন্যায়বিচার ও সাম্যের রাষ্ট্র  প্রতিষ্ঠার আহ্বান

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত যোদ্ধা এবং বিগত দিনে পার্টির আদর্শ সমুন্নত রাখতে গিয়ে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, দেশের শ্রমজীবী, কৃষক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকেই সিপিবির জন্ম। দীর্ঘ ৭৮ বছর ধরে এই দলটি গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে।

তিনি দেশে বৈষম্যের বিরুদ্ধে দেশের আপামর গণমানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উদীচীর উপজেলা সভাপতি শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, আদিবাসী ইউনিয়নের উপজেলা সভাপতি অবণী কান্ত হাজং এবং উপজেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

কালকিনিতে গেম আইডির পাসওয়ার্ড চুরি কেন্দ্রিক বিরোধ: অতিথি ও  নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত ‎

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
কালকিনিতে গেম আইডির পাসওয়ার্ড চুরি কেন্দ্রিক বিরোধ: অতিথি ও  নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত  ‎

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে চর জগমোহন গ্রামে  ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মোবাইল গেমের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গোপনে টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদ করায় লিটন খাঁ (৪২) নামের এক ব্যক্তি, তার স্ত্রী আকলিমা বেগম এবং বাড়িতে বেড়াতে আসা মেহমান নাজমুল হাসানকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত।

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় বাবুল সরদারের ছেলে আবির সরদারকে (২২) কেন্দ্র করে। আবির বিভিন্ন ব্যক্তিকে মোবাইলে গেম আইডি খুলে দেওয়ার নাম করে কৌশলে পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতেন এবং গোপনে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিতেন। ভুক্তভোগীরা বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে আবির ও তার সহযোগীরা।

‎​এরই ধারাবাহিকতায় গত রাতে আনুমানিক ১১:৩০ ঘটিকায়, যখন এলাকায় বিদ্যুৎ ছিল না, তখন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১০-১৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

‎​হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে চর জগমোহন গ্রামের রসুল খাঁর ছেলে আশিক (২৮), শেলিম খাঁর ছেলে হেলাল (২৩), রব জমাদ্দারের ছেলে নবিন (২২), আলী হোসেন জমাদ্দারের ছেলে আশিক (২২), মোসলেম হাওলাদারের ছেলে মিন্টু (২৮), আজিজ সরদারের ছেলে মোতালেব সরদার (৫০) ও মোখলেস সরদারসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে।

‎​হামলাকারীরা কেবল মারধরই করেনি, বরং অন্ধকারের সুযোগ নিয়ে লিটন খাঁর বাড়ি থেকে ব্যাপক লুটতরাজ চালায়। তাদের লুট করা মালামালের মধ্যে রয়েছে:

‎​নগদ টাকা ও লিটন খাঁর ঘর থেকে ৬০ হাজার টাকা এবং মেহমান নাজমুলের কাছ থেকে ৮ হাজার টাকা।

‎​ নাজমুলের গলা থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন।

‎​আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় লিটন খাঁ, আকলিমা বেগম এবং নাজমুল হাসানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

‎​আমরা এই অন্যায়ের বিচার চাই। মেহমান বাড়িতে এসেও রেহাই পায়নি। গেমের নামে প্রতারণা করে আবার আমাদের ওপরই হামলা চালানো হলো। আহত লিটন খাঁর স্বজন।

‎​এ বিষয়ে মাদারীপুর জেলা জজ আদালতে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও সুমন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও সুমন চৌধুরী

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে ৭  টি কেন্দ্রে এসএসসি ও সমমানের মোট  পরীক্ষার্থী ৩২৭৩ জন, প্রথম দিনে  অংশ নিলেন ৩১৭১ জন’ প্রথম দিনে অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী।  মঙ্গলবার সকাল ১০ টা থেকে মাদারগঞ্জের ৭ টি কেন্দ্রে প্রতিটি কক্ষে সিসিক্যামেরা নিয়ন্ত্রণে এসএসসি ও সমমান পরীক্ষা  সুষ্ঠু ও সুন্দর নিরিবিলি পরিবেশে  অনুষ্ঠিত হয়।  বালিজুড়ী রওশন আরা সরকারি বালিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১০৩৪, উপস্থিত ১০২৮ জন অনুপস্থিত ৬ জন। বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রে  ১৪ টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়।  ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫৪ জন, এসএসসি-২২৪,  এসএসসি ভোকঃ ও দাখিল ভোকেশনাল-১৩০, কেন্দ্রে  ৮ টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়।  মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম কামিল স্নাতক মাদ্রাসা কেন্দ্রে ২৩ টি মাদ্রাসার মোট দাখিল পরীক্ষার্থী ৬৫৫,উপস্থিত ৫৭৭, অনুপস্থিত ৬ জন।  প্রথম কোরআন পরীক্ষা অনুষ্ঠিত হয়। জুনাইল উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে ৭ টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেওয়ার কথা থাকলেও নিশ্চিন্তপুর আলীম মাদ্রাসা ও মাহমুদা বেলাল বিএম কলেজ এর ভোকেশনাল শাখার  কোন পরীক্ষার্থী অংশ নেননি। ৫ টি প্রতিষ্ঠানের মোট অনিয়মিতসহ ৯২ জন পরীক্ষার্থী, নিয়মিত উপস্থিত ৮১ জন, বাংলা ২য়পত্র। মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়।  মোট পরীক্ষার্থী ৫১২ জন,  উপস্থিত ৫০৯ জন ও অনুপস্থিত ৩ জন।  পাটাদহ-কয়ড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৭৬, উপস্থিত ৪৭২ জন, অনুপস্থিত ৪ জন।  মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৫০ জন উপস্থিত ১৫০ জন’ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় । বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও।  ইউএনও সুমন চৌধুরী  বলেন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন কেন্দ্রে কোন ও প্রকার বিশৃঙ্খলা এবং বহিস্কারের ঘটনা ঘটেনি।

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃ,ত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃ,ত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। বিষ প্রয়োগের কারণে ওই ফার্মের তিন হাজার বয়লার মুরগীর মৃত্যু হয়েছে। এতে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তোফাজ্জল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে ও তোফাজ্জলের স্ত্রী মর্জিনা বেগম।

পোল্ট্রি ফার্মের মালিক আবু সাঈদ বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে বয়লার মুরগী করার জন্য তিন বছরের জন্য তার তিনটি শেড ভাড়া নেওয়া হয়। তিনটি শেডে সাড়ে ৭ হাজার বয়লার মুরগী পালন করা হচ্ছিল। কিন্তু সোমবার সকালে প্রতিবেশি তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম আমার খামারে প্রবেশ করে এবং পুরো খামারে কীটনাশক বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের কারণে খামারে থাকা তিন হাজার মুরগীর মৃত্য হয়। এতে করে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আবু সাঈদ বলেন, প্রতিবেশি তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার সাথে আমার কোন ধরনের শত্রুতা নেই। তারা কি কারণে আমার এই ক্ষতি করলো আমি বুঝে উঠতে পারছি না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালের দিকে তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার মিলে আবু সাঈদের পোল্ট্রি ফার্মে কীটনাশক বীষ প্রয়োগ করার সময় তাদের দেখতে পাই। আমাকে দেখা মাত্রই তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরা মানুষের কাতারেই পরে না, মানুষ হলে এমন কাজ করতে পারতো না।

অভিযুক্ত তোফাজ্জল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রুহিয়া থানার ওসি বদিউজ্জামান বলেন, পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে মুরগী মারার বিষয়টি শুনেছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।