খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

দিনাজপুরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শ্রমিক দিবস পালিত

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
দিনাজপুরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শ্রমিক  দিবস পালিত

“শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র‌্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।

বুধবার (১ মে ২০২৫) সকাল সাড়ে ৯টায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মােঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সবাপতিত্ব করেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি।

র‌্যালি ও আলোচনা সভায় আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, মােঃ হুমায়ুন কবির, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনাজপুর জেলা শ্রমিক দলঃ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বেলা সাড়ে ১২টায় জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেল রােডস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মোকাররাম হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মােঃ নুরুল ইসলাম নুরু, দিনাজপুর হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর শ্রমিকদল খোলা জায়গায় অনুষ্ঠান করতে পেরেছে। এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদলকে স্বাধীনভাবে অনুষ্ঠান করতে দেয়নি। বক্তারা জেলা শ্রমিকদলকে সংগঠিত হয়ে দেশ ও দলের কল্যাণে কাজ করার আহবান জানান। সভায় বক্তারা শ্রমিকদের প্রাপ্যতা নিশ্চিতকরণ, ন্যায্য মজুরী ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের সঠিকভাবে দায়িত্ব পালন, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিকদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার দাবি জানান।

আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র‌্যালি
বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখাঃ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর খোলা জায়গায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালন করেছে।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, এ্যাড. মাইনুল আলম,
দিনাজপুর শহর শাখার উপদেষ্টা সিরাজুস সালেহীন, মাওলানা মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম রিপন, সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা, সহ-সভাপতি হোসাইন আলী, শহর ট্রেড বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি চালু হলে দেশে কোন কর্মহীন মানুষ থাকবে না। কেবল ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পিরে পাবে। বক্তারা ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবি জানান।

আলোচনা সভা শেষে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে এক বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাহাড়পুরস্থ জেল জামায়াত কার্যালয় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা, শহর ও সদর উপজেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দিনাজপুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক দলঃ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক দল দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।
র‌্যালিতে দিনাজপুর জাতীয়তাবাদী হোটেল শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, দিনাজপুর হোটেল শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোতাহারুল আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইয়ারুল ইসলাম, হোটেল এন্ড রেস্টুরেন্টস শ্রমিকদল নেতা মোঃ দুলাল, মোঃ মনিরসহ দিনাজপুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলের অন্যান্য নেতা কর্মী অংশগ্রহণ করেন।

দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নঃ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মেয়ের মোঃ আনিসুজ্জামান মিলন যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মজিদ মিয়া’র নেতৃত্বে সংগঠনের কালিতলা পৌর মার্কেটে সংগঠনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিতলা পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ ইউনিয়নের প্রচার সম্পাদক রাজিবুর রহমান রাজু, সদস্য মোঃ শওকত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য শ্রমিক সংগঠন নিজস্ব ভ্যানুতে পৃথক পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এ সব কর্মসূচীতে সংশ্লিষ্ট ইউনিটের শ্রমিকরা অংশগ্রহণ করেন।

৪২২ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ ‘মাদক ব্যবসায়ী’ বেলাল, সহযোগী গ্রেপ্তার

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
৪২২ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ ‘মাদক ব্যবসায়ী’ বেলাল, সহযোগী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে বেলাল (স্থানীয়ভাবে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) পীরগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেলাল ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নিজের বাসার আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরার নেটওয়ার্ক স্থাপন করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি আগেভাগেই নজরদারি করতেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৩মে) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে সংগঠনটির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,কবি,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এই আলোচনা সভায় সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন সভাপতিত্ব ও সদস্য সচিব সৈকত সরকার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মামুন রণবীর।

এই আয়োজনে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান, শিক্ষাবিদ এম.এ জিন্নাহ, ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতির সভাপতি এম.রফিকুল ইসলাম,দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপদেষ্টা বিদ্যুৎ সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সাখাওয়াত হোসেন সজীব, সাধারণ সম্পাদক বিকাশ সরকার,সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার,পলাশ সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য,ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকতার মূল চেতনা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র,সমাজ ও সকল সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।

নেত্রকোণায় পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
নেত্রকোণায় পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৮০ বোতল বিদেশি মদসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোরাকারবারি শফিকুল ইসলাম (৩২) জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে।

সোমবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গতকাল রবিবার দুপুরে দুর্গাপুরের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, দুর্গাপুর থানার এসআই (নিঃ) নূর ইসলাম ও এসআই (নিঃ) মো. আব্দুল কাইয়ুম ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। বেলা আনুমানিক দেড়টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায়, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকার নতুন শাহী জামে মসজিদের উত্তরপাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে পুলিশ তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৪ হাজার টাকা।

জব্দকৃত মদের মধ্যে রয়েছে- ৭৫০ মি.লি. ওজনের ৩৬ বোতল ও ৩৭৫ মি.লি. ওজনের ২৪ বোতল ‘ম্যাকডুয়েলস লাক্সারী ব্লেন্ডেড হুইসকি’ এবং ৩৭৫ মি.লি. ওজনের ২০ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের বিদেশী মদ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মদ সংগ্রহ করে দুর্গাপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।