খুঁজুন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩

আত্মহত্যা করলেন জুলাই বিপ্লবে শহিদের কণ্যা লামিয়া

মোঃ রিয়াজুল ইসলাম, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ণ
আত্মহত্যা করলেন জুলাই বিপ্লবে শহিদের কণ্যা লামিয়া

জুলাই বিপ্লবে শহীদ হওয়া জসিম উদ্দিনের কন্যা পটুয়াখালীর দুমকীর পাংগাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নিবাসী লামিয়া (১৭), আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তার এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন এবং সচেতন মহলে তীব্র বেদনা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা গেছে, লামিয়া গত ১৮ মার্চ ২০২৫ তারিখে এক নির্মম পাশবিক নির্যাতনের (ধর্ষণের) শিকার হন। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই হতাশার মধ্যে ছিলেন লামিয়া।

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় তার মায়ের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন লামিয়া। পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা বলছেন, অপরাধের বিচার না হওয়া এবং সামাজিক চাপের মুখে পড়ে লামিয়া চরম হতাশায় আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

লামিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি, এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা।

জানতে চাইলে দুমকী থানার ওসি জাকির হোসেন বলেন, এই মামলার এজাহার নামীয় ২ জন আসামি ১। সাকিব মুন্সি ২। সিফাত মুন্সি ২ জনেই জেল হাজতে। তাদের জামিন হয়নি। ২ জনেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম হাওলাদার। তার মেয়ে লামিয়া আক্তারকে গত ১৮ মার্চ সন্ধ্যার পরে লামিয়া তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওয়ানা হয়। পথে নলদোয়ানী এলাকা থেকে সাকিব ও সিফাত নামে দু’জন তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তারা মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং ঘটনার ছবি তুলে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি ও অপর আসামি সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সীর নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী লামিয়া।

 

বোদায় সংসার নিয়ে টানাপড়েন: স্বামীর অস্বীকৃতিতে অনশনে স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
বোদায় সংসার নিয়ে টানাপড়েন: স্বামীর অস্বীকৃতিতে অনশনে স্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের মাঝগ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তিন বছর আগে প্রেম করে বিয়ে সংসার করলেও এখন স্বামী তাকে স্ত্রী হিসেবে স্বীকার না করায় অনশনে বসেছেন স্মৃতি আক্তার নামের এক নারী। স্মৃতি আক্তার ঠাকুরগাঁওয়ের দেবীপুর ইউনিয়নের মুন্সিহাটের রুহুল আমিনের মেয়ে। সে ছোটো থেকে মামার বাড়ি বোদা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ছিলো। মাহফুজ মাঝগ্রামের আব্দুল কাশেমের ছেলে। দীর্ঘদিন একসঙ্গে চাকরি করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের পরিণতিতে প্রায় তিন বছর আগে তারা বিয়ে করেন এবং সংসার করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের হওয়ার পর প্রায় ৩ বছর তারা ভালোভাবে সংসার করছিলো। গত ৬ মাস থেকে স্মৃতি আক্তারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সম্প্রতি বিষয়টি চূড়ান্ত রূপ নেয়। এর জের ধরে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে স্মৃতি স্বামীর বাড়িতেই অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
স্মৃতির অভিযোগ, ৩ বছর ভালোভাবে সংসার করেছিলাম। গত ৬ মাস থেকে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ বিষয়ে মাহফুজের মুঠোফোন নম্বর ০১৯৯৭৮৬৯০৭৯ এ ফোন করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বোদা থানার ওসি সোয়েল রানা বলেন, বিষয়টি অবহিত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট লিখা পর্যন্ত স্মৃতি অনশন চালিয়ে যাচ্ছেন।

রাণীশংকৈলে জামায়াত নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
রাণীশংকৈলে জামায়াত নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের গভীর শোক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মহর আলী গত (১৪ এপ্রিল) মঙ্গলবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপালে নেওয়ার পথে পথিমধ্যে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন বুধবার বিরাশি স্কুল মাঠে জানাযা শেষে মমরেজপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ২ ছেলে,৩ মেয়েসহ অশংখ্য গুনগ্রাহী ও দলীয় নেতা কর্মি রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁ জেলা আমির বেলাল উদ্দীন প্রধান,ঠাকুররগাঁ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল হাকিম,৩ আসনের মিজানুর রহমান,উপজেলা আমির রফিকুল ইসলাম,শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রিয় পরিষদের সদস্য মতিউর রহমান,উপজেলা সভাপতি রফিকুল ইসলাম,যুব বিভাগ সভাপতি মোকারম হোসাইনসহ স্থানীয় ব্যাবসায়ী সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শোক প্রকাশ করেছেন এবং শোক সম্পত্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফার্মের খাবার খেয়ে ২ শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
ফার্মের খাবার খেয়ে ২ শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে হাসপাতালে

স্টাফ- রিপোর্টার:  ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি মুরগির ফার্মে খাবার গ্রহণের পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি শ্রমিকরা স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের খচা বাড়ি হাট এলাকার দক্ষিণ পাশে অবস্থিত নথ এগ্রো লিমিটেডের ফার্মে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা গতকাল দুপুরে একসঙ্গে খাবার গ্রহণ করেন। খাবার গ্রহণের কিছু সময় পরই একাধিক শ্রমিকের মধ্যে পাতলা পায়খানা, পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দেয়।
অল্প সময়ের মধ্যেই অসুস্থদের সংখ্যা বাড়তে থাকলে তাদের দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রসহ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ভর্তি রোগীদের মধ্যে কয়েকজনের অবস্থা তুলনামূলক গুরুতর হলেও চিকিৎসকদের মতে অধিকাংশই শঙ্কামুক্ত।
চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে পুরো এলাকায় এ ঘটনার পর চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।