খুঁজুন
, ,

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি দেশবাসীর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা: লতিফুর রহমানের হৃদয়স্পর্শী কবিতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি দেশবাসীর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা: লতিফুর রহমানের হৃদয়স্পর্শী কবিতা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে কবি লতিফুর রহমানের লেখা একটি মর্মস্পর্শী কবিতা দেশবাসীর মনে গভীর রেখাপাত করেছে। “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে” শীর্ষক এই কবিতাটিতে কবি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বেদনার চিত্র তুলে ধরেছেন, যা জিয়াউর রহমানের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য      দেশবাসী কাঁদে

ধনের জন্য ধনী কাঁদে,
ক্ষুধার জন্য ক্ষুধার্ত কাঁদে,
প্রেমের জন্য মন কাঁদে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।

জ্ঞানের জন্য জ্ঞানী কাঁদে,
শান্তির জন্য বিদ্রোহী কাঁদে,
মুক্তির জন্য বন্দী কাঁদে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।

ন্যায়ের জন্য বিচারক কাঁদে,
সত্যের জন্য সাংবাদিক কাঁদে,
স্বপ্নের জন্য তরুণ কাঁদে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।

দেশের জন্য সৈনিক কাঁদে,
মানুষের জন্য মানবতা কাঁদে,
স্মৃতির জন্য হৃদয় কাঁদে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।

ভোরের জন্য রাত কাঁদে,
আলোর জন্য আঁধার কাঁদে,
মিলনের জন্য বিরহ কাঁদে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দেশবাসী কাঁদে।

ঘনকুয়াশায় ঢেকে গেছে রানীশংকৈল, ভোগান্তি শুরু খেটে খাওয়া মানুষদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
ঘনকুয়াশায় ঢেকে গেছে রানীশংকৈল, ভোগান্তি শুরু খেটে খাওয়া মানুষদের

ঠাকুরগাঁও প্রতিনিধি: চলছে অগ্রহায়ণ মাস, নবান্নের উৎসব। এসময় কৃষক-কৃষাণী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ছুটে চলে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে। কিন্তু উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় আগেভাগেই জানান দিয়েছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে খেটে খাওয়া মানুষদের ভোগান্তিও শুরু হয়েছে |

বেশ কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢেকে গেছে রানীশংকৈল উপজেলা। ভোর থেকে চারদিকে ঘনকুয়াশা এবং হিমশীতল ঠান্ডা হাওয়া বইছে। এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।

তাপসী বালা জানান, “সবে মাত্র আমন কাটা শুরু হয়েছে। মানুষের জমিতে কাজ করে আয়-উপার্জন করে সংসার চালাই। কিন্তু আজকে প্রচন্ড কুয়াশা আর হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে।”

রানীশংকৈল উপজেলার ভ্যানচালক লাভলু জানান, “গত কয়েকদিন ধরে আবহাওয়া ঘোলাটে। এই প্রচন্ড কুয়াশার কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। ঘনকুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে যাত্রীরাও আর ভ্যানে উঠতে চায় না। এতে আগের তুলনায় আয়-রোজগার কমে গেছে।”

অপরদিকে রানীশংকৈল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাস্তার আশপাশে খোলা বাজারে বিক্রি হচ্ছে শীতের কাপড়। আর এই খোলা বাজার থেকেই সাধারণত খেটে খাওয়া মানুষগুলো শীতের কাপড় কিনছেন।

ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

রংপুর প্রতিনিধি: একসময় বাবাকে সংসারের খরচ জোগাতে প্রতিদিন রিকশাভ্যান নিয়ে রাস্তায় নামতে হতো। আর সেই বাবার মেয়েই আজ ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গল্পটা রংপুরের বদরগঞ্জের মমিনা খাতুনের। তাঁর বাবা আতিয়ার রহমান একজন রিকশাভ্যানচালক। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াটাও ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।

স্কুলে যাওয়ার পথে শুনতে হতো কটূক্তি — ‘ভ্যানচালকের মেয়ে’! কিন্তু মানুষের কটূক্তি কিংবা অভাবের কাছে হার মানেননি মমিনা।

অর্থসংকটের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও প্রথম আলো ট্রাস্টের বৃত্তি তাঁকে এগিয়ে যেতে সহায়তা করে। অদম্য চেষ্টা আর অধ্যবসায়ের মাধ্যমে এসএসসি ও এইচএসসি — দুটিতেই অর্জন করেন জিপিএ-৫।

এরপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে অবশেষে ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

একজন বাবার ঘাম, ত্যাগ আর মেয়ের অদম্য স্বপ্ন আজ এনে দিয়েছে এমন গর্বের অর্জন। যে বাবা একসময় মেয়ের পড়াশোনার খরচ জোগাতে সংগ্রাম করেছেন, সেই বাবার মেয়েই আজ দেশের মানুষের সেবা করার পথে।

মমিনা প্রমাণ করলেন, মানুষের পরিচয় তার পারিবারিক আর্থিক অবস্থা দিয়ে নয়, তার স্বপ্ন ও পরিশ্রম দিয়ে তৈরি হয়।

রংপুরের মমিনা খাতুন ও তাঁর গর্বিত বাবা আতিয়ার রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আকস্মিকভাবে  সালন্দর ও-জগন্নাথপুর ভূমি অফিস  পরিদর্শন করেন।

১৬ নভেম্বর ( সোমবার) পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা কী ধরনের সেবা পাচ্ছেন, সেবা নিতে কোনো সমস্যা বা ভোগান্তি হচ্ছে কি না — সে বিষয়ে খোঁজখবর নেন। অভিযোগ বা ভোগান্তি থাকলে তা জানানোর এবং প্রতিকার পাওয়ার ব্যবস্থা সম্পর্কেও তাদের অবহিত করেন।

এ সময় তিনি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একই দিনে তিনি সালন্দর উচ্চ বিদ্যালয় ও সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা এবং ক্লাবসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন জেলা প্রশাসক।