খুঁজুন
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র, ১৪৩২

বিএনপি নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন ও সমাবেশ

জেলা প্রতিনিধি | নেত্রকোণা
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ
বিএনপি নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন ও সমাবেশ

বিএনপির দু:সময়ের কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬মে) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে নারী সমাজের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো নারী অংশগ্রহণ করেন।

সমাবেশের পূর্বে আয়োজিত বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। এসময় সমবেত নারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন তারা।

এই মানববন্ধনে অংশগ্রহণ করে জাহানারা বেগম বলেন,বিএনপির দু:সময়ের নেতাকর্মীদের নামে একটি কুচক্রী মহল হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তারা এটি করেছে। এই মামলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র।

তানজিনা আক্তার বলেন,বিএনপির যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল তাদের হয়রানি করার উদ্দেশ্যেই এই মিথ্যা মামলা করেছে। জামাল মাস্টার সহ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের সকলেই সামাজিকভাবে সম্মানিত ব্যক্তি। মামলা দিয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।

আফরোজা আক্তার বলেন,গত ২২ মে রাতে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর এলাকায় সংঘটিত বাড়িঘর ভাংচুর,আহত ও নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আমার স্বামী তাজুল ইসলামকে ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনার দিন সে নেত্রকোণা অবস্থান করে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলো,যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় সম্পূর্ণ মিথ্যা কাহিনী সাজিয়ে এই মামলা করা হয়েছে। আমার স্বামী সহ বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।

মানববন্ধনে এসে নারী নেত্রী সাবিনা আক্তার বলেন, জামাল মাস্টার একজন শিক্ষক ও সমাজের সুধীজন। তিনি ক্লিন ইমেজের ব্যক্তি। তার জনপ্রিয়তা ধ্বংস করার জন্য তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। এই মামলা প্রত্যাহারের জোর দাবী জানাই।

এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,হাসিনা আক্তার,নার্গিস আরা,আফরোজা বেগম,নুরুন্নাহার সহ অনেকে।

রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি সুমন, সাধারণ সম্পাদক অন্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি সুমন, সাধারণ সম্পাদক অন্তর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব এসেছে। সদ্য সমাপ্ত এই নির্বাচনে সমিতির সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের ডিলার সুমন সর্দার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ০৩ নম্বর ওয়ার্ডের ডিলার সাব্বির আহমেদ অন্তর।

​নব-নির্বাচিত সভাপতি সুমন সর্দার ডিলার সমিতির দায়িত্বের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও একজন সুপরিচিত মুখ। তিনি বর্তমানে রাজশাহী শাহ মখদুম থানা বিএনপির সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁর এই নতুন নেতৃত্বে ডিলার সমিতির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​অন্যদিকে, ডিলার সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ অন্তর ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিচিত ও পরীক্ষিত মুখ। তিনি বর্তমানে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে একই কমিটির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ০৩ নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সাথে কাজ করেছেন।

​নতুন এই নেতৃত্বের হাত ধরে রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির সাধারণ সদস্যদের অধিকার আদায়, ডিলারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সমিতির সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভোটার ও সাধারণ ডিলারবৃন্দ।

দিনাজপুরে র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ১,১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
দিনাজপুরে র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ১,১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১

দিনাজপুরে র‌্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে মোট ১,১১৩ বোতল ফেনসিডিলসহ সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ১১ এপ্রিল ২০২৬ রাত ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন ৪নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক আসামি মোঃ তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লাল (৩৪)-এর বাড়ির পূর্ব পাশে বসতঘরের দেয়াল সংলগ্ন স্থানে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ এবং ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দ করা হয়।
পৃথক আরেকটি অভিযানে একই দিন সকাল ৭টা ২০ মিনিটে কোতয়ালী থানাধীন ৭নং উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২৩৪ বোতল আরসিকাফ প্লাস ও ২০০ বোতল ফেনসিগ্রীপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আইন উদ্দীন (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিল এবং মাদক পরিবহনে বিভিন্ন কৌশল ব্যবহার করত।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনাজপুরে ইমাম কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
দিনাজপুরে ইমাম কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

দিনাজপুরে ইমামদের কল্যাণ ও অধিকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এশার নামাজের পর দিনাজপুর মহারাজা স্কুল মাঠ মসজিদে ইমাম কল্যাণ সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী (সদর) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী, শাইখুল হাদিস মাওলানা মতিউর রহমান কাসেমী, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মোস্তফা কামাল মিলন এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, সমাজে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সমাজকে সঠিক পথে পরিচালিত করেন এবং নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কিন্তু বাস্তবতায় অনেক ইমাম তাদের পরিশ্রম অনুযায়ী যথাযথ সম্মান ও প্রাপ্য সুবিধা পান না। তাই ইমামদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান (পরিচালক, মা-খাদিজা (রা.) বালিকা মাদরাসা), মাওলানা মাহফুজুর রহমান (পরিচালক, আন-নুজুম ইসলামিক একাডেমী), হাফেজ মাওলানা মুফতি আব্দুর কাদের (ব্যবস্থাপনা পরিচালক, মুসলিম হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ইমামদের আর্থ-সামাজিক উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।