খুঁজুন
, ,

পটুয়াখালীতে ৫ম শ্রেণির ছাত্রীর বিয়ে, অভিযোগ ফুফুর বিরুদ্ধে

মোঃ রিয়াজুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
পটুয়াখালীতে ৫ম শ্রেণির ছাত্রীর বিয়ে, অভিযোগ ফুফুর বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধারের টাকা শোধ করতে না পারায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও জাহানারা বেগম।

মূল অভিযোগ শিশুটির ফুফু জাহানারা বেগমের প্রতি। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটিকে জোরপূর্বক তুলে নেওয়ার হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার।

অভিযুক্ত শিপন হাওলাদারের বাড়ি একই উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে শিশুর পিতা জাহানারা বেগমের মাধ্যমে শিপনের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে টাকা শোধ করতে না পারায় তিনি আর্থিক সংকটে পড়েন এবং এলাকা ছেড়ে চলে যান। এরই মধ্যে গত এক মাস আগে জাহানারা বেগম ওই ছাত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শহরের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে তাকে কলমা পড়ানো হয়।

পরবর্তীতে শিপন ও জাহানারা দু’দফা ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

এ ঘটনায় আছিয়ার মা বলেন, ‘আমার মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আতঙ্কে আছি। আমার মেয়েকে রক্ষা করতে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চাই।’

এলাকাবাসী জানান, শিশুটির নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এটি খুবই সংবেদনশীল একটি ঘটনা। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হেমন্তের আগমন চন্দনা রানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
হেমন্তের আগমন চন্দনা রানী
  1. বিশেষ প্রতিনিধি:
  2. শরৎ গেল হেমন্ত এল
    কৃষক হল ধন্য,
    মাঠ ভরা সোনালি ধান
    ঘরে তোলার জন্য।
  3. নতুন ধানের চালের গুঁড়োয়
    ভাপা-পিঠার আয়োজন,
    গ্রামবাংলার ঘরে ঘরে
    উদযাপন করে সর্বজন।
  4. শিশিরভেজা হিমেল হাওয়া
    কুয়াশাতে ঢাকা,
    এমন দিনে কৃষকের মুখে
    হাসি থাকে আঁকা।
  5. রচনাকাল: ২২/১১/২০২৬, রবিবার

বালিয়াডাঙ্গীতে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

 

  1. নিজস্ব প্রতিবেদক, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও):
  2. ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ রাজীব রানা (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাতে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
  3. অভিযানে উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ পারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
  4. ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালাল ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালাল ৩

শ্রী মিঠুন বারোয়ার, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও তিন ব্যক্তি পালিয়ে যান। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার নিতপুর সীমান্তের শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল শুরু করে। পরে রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য পাওয়া যায়।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ১২টার দিকে পাঁচজন ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইনের দিকে যেতে দেখে তাঁদের থামানোর চেষ্টা করেন বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা বাংলাদেশের অভ্যন্তরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হন। তবে বাকি তিনজন পালিয়ে যান।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পলাতক তিনজনের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।

এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে বিজিবির দাবি। এ সময় তাঁদের কাছে ভারতে যাওয়ার কোনো বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, আটকের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে নাজমুল হোসেন মাটিতে পড়ে যান। এতে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে গোড়ালির ওপর সামান্য আঘাত লাগে। পরে তাঁকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আটক দুই ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।