খুঁজুন
, ,

দিনাজপুরে ৮নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণ
দিনাজপুরে ৮নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আজ ১৬ই আগষ্ট ২০২৫ তারিখে বিকেল ৫:৩০ ঘটিকায় দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ৮ ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর সদর ৮ নং ওয়ার্ড কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মোফাজ্জল হোসেন দুলাল সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি, বিশেষ অতিথি মুরাদ আহমেদ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি, মোস্তাকিম আহম্মেদ (ভারপ্রাপ্ত) সভাপতি, দিনাজপুর জেলা শ্রমিক দল, হামিদুর রহমান, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা শ্রমিক দল, মো এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দল, সাবেক সিনিয়র সহ সভাপতি মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সভাপতিত্ব করেন নুরুল ইসলাম নুরু, আহ্বায়ক পৌর শ্রমিক দল, দিনাজপুর।

সঞ্চালনা করেন মোঃ নুর আলম সদস্য সচিব, পৌর শ্রমিক দল, দিনাজপুর। মোঃ আমিনুল ইসলাম সভাপতি, ৮নং ওয়ার্ড শ্রমিক দল, দিনাজপুর। মোঃ আনিসুর রহমান সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড শ্রমিক দল, দিনাজপুর।
উক্ত কর্মী সভায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে পিবিআইয়ে পদায়ন, নতুন এসপি ছুফি উল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে পিবিআইয়ে পদায়ন, নতুন এসপি ছুফি উল্লাহ

মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার পদে রদবদলসহ এসপি পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার করা হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীতে এবং এসআরইউ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে একই ইউনিটে এবং খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের

রিয়াজুল হক সাগর, রংপুর:জাতীয় সংসদ সদস্য ও এন সি পি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা চিকিৎসায় ধুকে ধুকে জীবন কাটাচ্ছে। তাদের রাষ্ট্রীয় ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে,তাদের পূর্ণবাসন ও মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অর্নারে ব্যবস্থা করতে হবে। জুলাই যোদ্ধাদের মৃত্যুর পর সরকারী ভাতা বন্ধ হয়ে যায়,শহীদ জুলাই যোদ্ধার পরিবারের যে সদস্যদের নামে ভাতা আসে তিনি মারা গেলে পরিবারের অন্য কারো নামে আর ভাতার ব্যবস্থা নেই। প্রয়োজনে আইন সংশোধন করে ভাতা চালু রাখার উদ্যোগ নিতে হবে । সম্প্রতি বিনা চিকিৎসায় মৃত্যু বরণকারী কাউনিয়ার জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের বাড়িতে বুধবার দুপুরে গিয়ে কবরে জিয়ারতের পর এসব কথা বলেন। অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত উপজেলা এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে প্রেট্রোল ঢেলে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পুড়িয়ে দিয়েছে, গোপালগঞ্জ সহ সারাদেশে অগ্নিকান্ড ঘটিয়ে যানবাহন পুড়িয়ে দিয়েছে, এনসিপির নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে। এনসিপি এদেশের মানুষ কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবেন । যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট,এখন সন্ত্রাসী দল।

এ সময় উপস্থিত ছিলেন এমসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামাত ইসলামের আমির মোস্তাফিজুর রহমান রানা,সাবেক আমির মাওলানা আব্দুস সালাম সরকার, বালাপাড়া ইউনিয়ন জামাত সভাপতি আব্দুর রহিম, ছাত্র শক্তি থানা আহবায়ক রাজু আহমেদ প্রমূখ।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৩৫ মসজিদের সরকারি অনুদানের পত্র হস্তান্তর করেন।

নওগাঁর পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার

Admin
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
নওগাঁর পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার

মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া অটোভ্যান চুরির অভিযোগে আটক আসামি সাগর হোসেনকে (২৯) উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। বুধবার ভোরে পুলিশের বিশেষ অভিযানে তাকে পুনরায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গাঙ্গুরিয়া হাট এলাকায় অটোভ্যান চুরির অভিযোগে সাগর হোসেনকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজনের মারধরের শিকার হলে তাকে চিকিৎসার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি পালিয়ে যান।

ঘটনার পরপরই পোরশা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে তাকে পুনরায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া সাগর হোসেন (২৯) নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল রাওতারা গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দ্রুততম সময়ে পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় উদ্ধার করায় পোরশা থানা পুলিশের তৎপরতার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।