খুঁজুন
, ,

প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান-ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান-ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক

বিশ্বনাথ প্রতিনিধি:যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ৪বারের নির্বাচিত কাউন্সিলর, ওল্ডহাম-বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী ও ওল্ডহাম সেন্টার মসজিদের অন্যতম ফাউন্ডার আব্দুল মালিক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রত্যেক প্রবাসী চান তাঁর জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাক এবং সবাই ভাল ও শান্তিতে থাকুক এরজন্য প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করে আসছেন, ভবিষ্যতেও কাজ করে যেতে চান। এ ক্ষেত্রে সরকার ও সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি গত বুধবার (৪ঠা নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামে করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের উদ্যোগে করপাড়া গ্রামে ১২০টি সোলার লাইট ও ২৫ হাজার স্কয়ার ফিট পাকা রাস্তার নির্মাণ কাজের উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে করপাড়া গ্রামের উন্নয়নে প্রতিষ্ঠিত হয় করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিল। সংগঠনটি গ্রামের বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ১২০টি অত্যাধুনিক সোলার লাইট ও গ্রামের ভিতরের ৩টি সড়কে প্রায় ২৫ হাজার স্কয়ার ফিটের পাকা রাস্তা নির্মাণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।

যুক্তরাজ্য প্রবাসী, প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী, বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
করপাড়া ডেভলাপমেন্ট কাউন্সিলের স্টিয়ারিং কমিটির সদস্য মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে যুবসমাজ ও গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আব্দুল গণি, আজমন্দর আলী, হাজী মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, হাসান মিয়া, খালিক মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে এবং কাউন্সিলর আব্দুল মালিকের সৌজন্যে নৈশভোজ সম্পন্ন হয়।

রাণীশংকৈলে ইয়াবা পাচারকালে পরিমনিসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
রাণীশংকৈলে ইয়াবা পাচারকালে পরিমনিসহ ৩ জন আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামে ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন— উপজেলার কলিগাঁও গ্রামের ইসমাইল (৩৫), তার স্ত্রী পারভিন আক্তার ওরফে পরীমনি (২৮) ও তার অপর স্ত্রী (নাম জানা যায়নি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইসমাইল তার দুই স্ত্রীকে নিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের গতিরোধ করে আটক করেন। পরে ঐক্যবদ্ধ জনতা তাদের রাণীশংকৈল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এলাকাবাসীর অভিযোগ, আটক ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার দুই স্ত্রীও এ চক্রের সক্রিয় সদস্য। তাদের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন–আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হরিদেবপুরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক, নারীসহ একাধিক ব্যক্তি আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
হরিদেবপুরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক, নারীসহ একাধিক ব্যক্তি আহত

নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী:পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে নারীসহ অন্তত ২ থেকে ৩ জনকে কামড়ানোর অভিযোগ উঠেছে একটি কুকুরের বিরুদ্ধে। এতে শিশু, নারী ও সাধারণ পথচারীদের মধ্যে চরম ভীতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় রিপন দাসের বাড়িতে থাকা একটি কুকুর ইতোমধ্যে কয়েকজনকে কামড়েছে বলে অভিযোগ রয়েছে।

গত দুই দিন আগে সকালে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাওয়ার সময় কুকুরটির আক্রমণের শিকার হন মোসাঃ সিনথিয়া হাসান।

ভুক্তভোগী সিনথিয়া হাসান জানান, সকাল আনুমানিক ৯টার দিকে ছেলেকে নিয়ে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে রিপন দাসের বাড়ির দিক থেকে কুকুরটি দৌড়ে এসে তাঁর ছেলেকে কামড়ানোর চেষ্টা করে। এ সময় ছেলেকে রক্ষা করতে তিনি দ্রুত তাকে কোলে তুলে নেন। কিন্তু শেষ পর্যন্ত কুকুরটি তাঁকেই কামড় দেয়। পরে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই কুকুরটি আরও অন্তত দুজনকে কামড়েছে। তাঁরা অভিযোগ করেন, কুকুরটির বিষয়ে মালিককে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকাবাসী কুকুরটির মালিকের দায়িত্বশীল ভূমিকা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত কুকুরের মালিক রিপন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার বলতে কোনো কুকুর নেই। আমার বাড়িতে একটি কুকুর এসে থাকে। আসলে কুকুরটি কোথা থেকে এসেছে, তা আমি জানি না।

এদিকে বিষয়টি নিয়ে গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পশু চিকিৎসক ডা. শুভ্রতো শিকদারের সঙ্গে কথা হলে তিনি জানান, সরকারি হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হবে।

পাশাপাশি কুকুরটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মালিকের সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।
একটি কুকুরের আক্রমণে যদি একের পর এক মানুষ আহত হন, তাহলে আর কতটা বিপদের মুখে পড়লে সংশ্লিষ্টদের টনক নড়বে,এমন প্রশ্ন এখন হরিদেবপুরের সাধারণ মানুষের।

বিশেষ করে শিশুদের মাদ্রাসা ও বিদ্যালয়ে যাতায়াত, নারী ও বয়স্কদের চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। একটি অবাধে ঘুরে বেড়ানো কুকুর যেন পুরো এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে না দাঁড়ায়, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত কুকুরটির অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

মাদারগঞ্জে নদীর উপর ব্রীজ নির্মাণের দাবী দক্ষিণ আতামারী এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
মাদারগঞ্জে নদীর উপর ব্রীজ নির্মাণের দাবী দক্ষিণ আতামারী এলাকাবাসীর

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পরও নির্মিত হয়নি একটি সেতু। ফলে চরম দূর্ভোগে রয়েছে হাজারো মানুষ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের দক্ষিণ আতামারী নদী পারাপারে দূর্ভোগ কয়েক এলাকাবাসীর। প্রতিবছর এলাকাবাসী নিজেদের অর্থায়নে মাটি কেটে বাঁধ নির্মাণ করলেও বার বার ধসে যায়। দক্ষিণ আতামারী, ধারাবর্ষা, গুচ্ছগ্রাম ও শংকরপুর এলাকার প্রায় হাজারো মানুষের যাতায়াত। এসব এলাকার বাসিন্দারা কেউ অসুস্থ হলে উপজেলা সরকারি হাসপাতালে যেতে লাগে এক, দেড় ঘন্টা।

সেতু টি নির্মাণ হলে কয়েক এলাকার হাজার হাজার মানুষের সুবিধা হবে । আতামারী এলাকার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও স্বেচ্ছায়শ্রমের মাধ্যমে অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে স্থায়ী একটি সেতু নির্মাণের দাবীতে নদীর তীরে এলাকার শতাধিক মানুষ মানববন্ধন করে। ব্রীজ নির্মাণে জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল এমপি’র সু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।