চরপাকেরদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক চেয়ারম্যান মজনু মিয়া
মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আগামী ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক সফল চেয়ারম্যান অবঃ সেনা নায়েক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির। রোববার বিকালে শাহ্ মোঃ মজনু ফকির এর ফেসবুক আইডি থেকে চেয়ারম্যান পদে নিজের অতিত জিবনীসহ একটি স্ট্যাটাস দেন। ফেসবুক পোস্টে তিনি ইউনিয়নবাসী কে সেবা করার লক্ষ্যে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ার অঙ্গিকার নিয়ে নিজেকে চেয়ারম্যান পদে জানান দেন।
ফেসবুক পোস্টে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন….
প্রিয় ১ নং চরপাকেরদহ ইউনিয়নবাসী আস সালামু আলাইকুম…….. ।
আমি –
বীর মুক্তিযোদ্ধা – শাহ্ মোঃ মজনু মিয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করছি।
আমার কিছু কথা নিচে বর্ণনা করছি।
অতীতে যা করেছি –
→ আমি জীবনবাজী রেখে মুক্তিযুদ্ধকরে উপহার দিয়েছি একটি দেশ। সেই স্বাধীন দেশে বাস করে সকল নাগরিক তদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
→ সশস্ত্র বাহিনীতে আমার জীবনের মূল্যবান সময় ব্যয়করে দেশ গড়েছি ও দেশের সেবা করেছি।
→ থানা মুক্তিযোদ্ধার কমান্ডার থাকা কালীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেক কাজ করেছি।
→ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় সাধ্যমত সকল বৈধ কাজে অংশগ্রহন করেছি ও নিজের পেনশনের টাকা, মুক্তিযোদ্ধার ভাতা ও সংসারের উপার্জিত টাকার অধিকাংশই সাধারন মানুষের কল্যাণে ও সেবায় ব্যয় করেছি।
→ বর্তমানে মাদারগঞ্জ থানা বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।
আল্লাহর রহমতে ও ইউনিয়নবাসীর প্রিয় ভোটারদের ভোটে রায় নিয়ে মানুষের সেবা করার সুযোগ পেলে যা করার প্রত্যয় ব্যক্ত করছি-
* প্রথমেই মহান আল্লাহ তা আলার প্রতি পূর্ণ আস্তা ও বিশ্বাসের উপর চলমান থাকা।
* ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বিচার সহ সমাজের সকল কার্যক্রম পরিচালনা করা।
* সুদ-ঘুষমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের চেষ্টা করা।
* সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও মাদক ব্যবসা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।
* নারীর অধিকার বাস্তবায়নঃ সমাজের অর্ধেক নারী তাদের নিয়ে প্রয়োজনীয় নিরাপত্তার মাধ্যমে সমাজের সকল উন্নয়ন ও সাধারন কাজে সম্পৃক্ততা করা।
* এলাকার নদী ভাঙ্গন রোধে সরকারি, বেসরকারি ও সকল সহযোগী সংস্থার সহযোগিতায় স্থায়ী বাঁধ নির্মাণ সহ নদী ভাঙ্গন এলাকার মানুষের জীবন মান স্বাভাবিক করা।
* এলাকার উন্নয়ন যেমন – রাস্তা-ঘাট, হাট-বাজার ও অবকাঠামোগত আধুনিকতার ভিত্তিতে উন্নয়ন করা।
* শিক্ষা ক্ষেত্রে – আধুনিক শিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান, আইটি ও তথ্য প্রযুক্তি শিক্ষা, ইসলামী শিক্ষা ও অন্যান্য ধর্মীয় শিক্ষা সহ শিক্ষার মান, অবকাঠামো উন্নয়ন, বিজ্ঞান আইটি ও তথ্য প্রযুক্তির সরঞ্জাম সহ সঠিক ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে যাবতীয় সহযোগীতা ও বাস্তবায়ন করা।
* স্বাস্থ্য খাতে সরকারী, বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে সচল ও সঠিক ভাবে পরিচালনার পাশা পাশি ১ নং চরপাকেরদহ ইউনিয়নে একটি প্রাইভেট হাসপাতাল স্থাপন করে জরুরী সেবা প্রদানের উদ্যোগ ও একটি জরুরী এম্বুলেন্স সার্ভিসের উদ্দোগ নেওয়া হবে।
* সামাজিক নিরাপত্তা- প্রতিটি মানুষ সে যে শ্রেনীর হোক, যে পেশারই হোক, সে যে ধর্মেরই হোক প্রত্যকের সামাজিক নিরাপত্তা বিধান নিশ্চিত করা হবে। কোন পেশী শক্তির কাছে কোন নিরহ ও সাধারন মানুষকে অন্যায়ের শিকার হতে দেওয়া হবে না।
* অত্যাধুনিক আইটি ও নেটওয়ার্ক সেবা ও গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রনে আওতায় আনা হবে।
* ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ব্যাংকের শাখা খুলে ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে, বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষকের অর্থ জমা রাখা ও বিদেশীদের জন্য ব্যাংকের মাধ্যমে বিশেষ সেবার ব্যবস্থা করা।
খেলাধুলাঃ খেলাধুলার জন্য ইউনিয়নে কেন্দ্রীয় খেলার মাঠ ও ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ তৈরি করা ও খেলার যাবতীয় সরঞ্জামাদি সরবরাহ করা হবে।
সংস্কৃতি ও সাংস্কৃতিকঃ সুষ্ঠু ধরার সংস্কৃতি ও সাংস্কৃতিক চর্চার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
→ প্রশিক্ষণঃ সচেতনতামূলক, প্রেরণামূলক, সতর্কতামূলক ও অন্যান্য সকল প্রকার প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সামাজিক ন্যায় নীতি, সামাজিক নিরাপত্তা, জীবনযাত্রার মান, স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, অর্থ নিরাপত্তা ও অন্যান্য সকল প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
নাগরিক সেবাঃ যেমন- → পরিচয় পত্র, জন্মসনদ, প্রত্যায়ন পত্র, চারিত্রিক সনদ ও অন্যান্য যে কোন প্রয়োজনীয় কাগজ সম্পর্কিত ২৪ ঘন্টা সার্ভিস দেওয়া হবে।
→গ্রাম আদালত ও শালিশের মাধ্যমে সাধারন মানুষের ছোট খাটো বিচার গুলোর ন্যায় ভিত্তিক সমাধান করা।
→ জমি-জমা সম্পর্কিত যে কোন সমস্যা ন্যায়বিচার ভিত্তিক স্থানীয় অভিজ্ঞ ব্যক্তিগণ, আইন সিদ্ধ উকিল ও প্রতিনিধি গণের সমন্নয়ে গঠিত কমিটির মাধ্যমে সমাধান করা হবে।
→ সকল প্রকার আইনি সহায়তা প্রদান করা হবে, যারা সাধারন ও খেটে খাওয়া মানুষ যেন সহজভাবে আইনি সহয়তা পায় তার সঠিক পরামর্শ প্রদান করা হবে।
→ যে কোন জরুরী অবস্থা যেমন- বন্যা, খরা, ঘুর্নিঝড়, ভুমিকম্প, আগুন লাগা ও অন্যান্য যে কোন দুর্যোগ মোকাবেলার জন্য জরুরী ফান্ড ও সরঞ্জামাদির ব্যবস্থা করা হবে।
→ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, জ্বালানি সরবরাহের জন্য সরকারী, বেসরকারী ও প্রাইভেট বা ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে আধুনিকায়ন ও সৃজনশীলতার মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ পূর্বক সেবা নিশ্চিত করা।
→ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মচারী ও কর্মকর্তাগণ সহ অত্র ইউনিয়নের মধ্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গগণ সহ একটি কেন্দ্রীয় কমিটি ও এলাকা ভিত্তিক উপ কমিটি তৈরি করার মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করে সকল সেবা জন সাধারনের খুব কাছে নেওয়া হবে।
সরকারী সকল অনুদানের পাশাপাশি বেসরকারী ভাবে সহযোগিতা, নিজ ইচ্ছায় সহযোগীতা ও পারিবারিক ভাবে অর্থনৈতিক সহযোগীতা ও সুষ্ঠু বন্টনের মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করা হবে ইনাশাআল্লাহ।
মহান আল্লাহ এই সৎ উদ্যোগকে কবুল করুন আমিন।আমি একজন মানুষের খাদেম হিসেবে জীবনের বাকি সময়ে উপরোক্ত শেষ ইচ্ছাগুলো পূরণ করার জন্য আপনাদের সহযোগীতা ও সমর্থনের জন্য সর্বস্তরের মানুষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

