খুঁজুন
শনিবার, ৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ, ১৪৩৩

দিনাজপুর জেলা ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
দিনাজপুর জেলা ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক দিনাজপুর জেলা ছাত্রদলের নবগঠিত ৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদনের পর আনন্দ মিছিল ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের লিলির মোড়, বুটি বাবুর মোড়, নিমতলা ও মর্ডান মোড় প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব রিফাত চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া হাবিব জনী, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলম, মোঃ জাকির হোসেন, তুহিন ইসলাম মিথুনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত আংশিক আহবায়ক কমিটির মাধ্যমে দিনাজপুর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান হবে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা -শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা -শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বিএনপি সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণকে নিয়ে জনশক্তিতে রুপান্তর করে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা। এবং বিদ্যমান শক্তির কাজের দক্ষতা বৃদ্ধি করা। সে লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছে।

৯ মে শনিবার ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে ব্যাপক পরিমাণে আলু উৎপাদন হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে। তাই রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া হবে এবং ইনশাল্লাহ আমরা সেটি আগামী দিনে অর্জন করব।

শিল্পমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তোলা হবে। ইতোমধ্যে বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তার সঙ্গে কথা হয়েছে, তারা প্লট নিয়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপি আব্দুল হামিদ, বিশিক শিল্পনগরীর উদ্যোক্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চোরাকারবারির কাছে ঘুষ চাওয়ার অডিও ভাইরাল, কলমাকান্দায় এসআই ক্লোজড, ওসির বদলি

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ণ
চোরাকারবারির কাছে ঘুষ চাওয়ার অডিও ভাইরাল, কলমাকান্দায় এসআই ক্লোজড, ওসির বদলি

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভারতীয় চোরাই পণ্য ছাড়তে ঘুষের দর-কষাকষির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকেও কেন্দুয়ার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রে বদলি করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই রদবদলের তথ্য নিশ্চিত করেন। এসআই প্রত্যাহারের পরপরই ওসির এই আকস্মিক বদলি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ বস্তা ভারতীয় প্রসাধনীসহ একটি পিকআপ জব্দ করে পুলিশ। এ সময় চালক ও তার সহকারীকে আটক করা হয়। এই ঘটনায় জসিম উদ্দিন নামে এক কথিত চোরাকারবারিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে শোনা যায়, কথিত চোরাকারবারি জসিম উদ্দিন এসআই আবু হানিফাকে প্রস্তাব দিচ্ছেন, ‘স্যার, আপনাকে ৮০ হাজার টাকা দেব, আমাকে মামলায় দেবেন না এবং মাত্র দুই বস্তা মাল আটক দেখাবেন।’ উত্তরে এসআইকে বলতে শোনা যায়, ‘না ভাই, এর কমে হবে না, তিন লাখ টাকা দেন।’

পরবর্তীতে দর-কষাকষিতে আড়াই লাখ ও দুই লাখ টাকার প্রস্তাব আসতে দেখা যায়। এক পর্যায়ে ওই ব্যক্তি বলেন, ‘ওসি স্যার কিন্তু বিপক্ষে যাবে না। ওসি স্যার বলছেন, যেহেতু আমাকে জানিয়ে আপনারা করেছেন, দারোগার সঙ্গে কথা বলেন।’

এ বিষয়ে অভিযুক্ত এসআই আবু হানিফা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সদ্য বদলি হওয়া ওসি মো. সিদ্দিক হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চোরাকারবারির সঙ্গে আমার কোনো কথা হয়নি এবং আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই।’

নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত এসআইকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নানা শ্রেণীপেশার নাগরিকের ভালোবাসায় সিক্ত ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল খান

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ণ
নানা শ্রেণীপেশার নাগরিকের ভালোবাসায় সিক্ত ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা আইনজীবী সমিতির নব নির্বাচিত ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল খান নেত্রকোণার দুর্গাপুর উপজেলাবাসীর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।

নির্বাচিত হবার পর শুক্রবার প্রথমবার দুর্গাপুর এলে তাকে নানা শ্রেণীপেশার নাগরিক ফুলেল শুভেচ্ছা,অভিনন্দন বার্তা আর নাগরিক সংবর্ধনায় সিক্ত করেন। এছাড়া স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

দুর্গাপুরের নানা শ্রেণীপেশার নাগরিক বলেন, অ্যাডভোকেট সোহেল খান এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হবার বিষয়টি দুর্গাপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের। তিনি তার কর্মের মধ্য দিয়ে দেশ ও মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবেন। তিনি আত্মনিবেদনের মাধ্যমে আরো অনেকদূর এগিয়ে যাবেন, এই প্রত্যাশা।

অ্যাডভোকেট সোহেল খান বলেন, দুর্গাপুরবাসীর ভালোবাসায় আমি অভিভূত। সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা আমাকে যে সম্মান দিলেন তা আমি হৃদয়ে ধারণ করবো। মানুষের সেবায় যেন সর্বদা নিয়োজিত থাকতে পারি সেজন্য সকলের দোয়া চাই। ঢাকা আইনজীবী সমিতিতে আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। বিজ্ঞ আইনজীবীদের সন্মান রাখবো। নির্বাচনে আমার দেয়া অঙ্গীকার আমি পালন করবো ইনশাআল্লাহ।

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সংগঠনের ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল খান ৪০৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল) মনোনীত প্রার্থী ছিলেন।