গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের র্যালী ও আলোচনা সভা
মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণে এ প্রতিপাদ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টায় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
চ্যানেল ১১ প্রতিনিধি ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি আবদুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রফিকুল ইসলাম বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি কামাাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মুক্তকাল পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম খান, কোষাধ্যক্ষ দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার প্রতিনিধি রিয়াজুল ইসলাম মুছা, সদস্য ও স্বাধীন কাগজ পত্রিকার প্রতিনিধি ইউসুফ আলী, সদস্য ও আজকের বাংলা প্রতিনিধি তোফায়েল হোসেন মুকুল, সদস্য ও ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সুজন আহমেদ প্রমূখ। এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক জে এ টিভি প্রতিনিধি আলমগীর হোসাইন,সদস্য ও আজকের বাংলা প্রতিনিধি তোফায়েল হোসেন মুকুল উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে বিভিন্নভাবে বাঁধাগ্রস্থ হয়। স্বাধীনভাবে কাজ করার সুযোগ হয় না’ যার ফলে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে কোন প্রকার বাঁধার সম্মুখিন হলে উপজেলা প্রশাসনকে অবগত করলে তৎক্ষনাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান বক্তারা।

