খুঁজুন
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র, ১৪৩২

দিনাজপুরে ইমাম কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
দিনাজপুরে ইমাম কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

দিনাজপুরে ইমামদের কল্যাণ ও অধিকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এশার নামাজের পর দিনাজপুর মহারাজা স্কুল মাঠ মসজিদে ইমাম কল্যাণ সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী (সদর) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী, শাইখুল হাদিস মাওলানা মতিউর রহমান কাসেমী, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মোস্তফা কামাল মিলন এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, সমাজে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সমাজকে সঠিক পথে পরিচালিত করেন এবং নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কিন্তু বাস্তবতায় অনেক ইমাম তাদের পরিশ্রম অনুযায়ী যথাযথ সম্মান ও প্রাপ্য সুবিধা পান না। তাই ইমামদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান (পরিচালক, মা-খাদিজা (রা.) বালিকা মাদরাসা), মাওলানা মাহফুজুর রহমান (পরিচালক, আন-নুজুম ইসলামিক একাডেমী), হাফেজ মাওলানা মুফতি আব্দুর কাদের (ব্যবস্থাপনা পরিচালক, মুসলিম হজ্ব ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ইমামদের আর্থ-সামাজিক উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দিনাজপুরে মোবাইল কোর্টে ৬ মাদকসেবীর সাজা

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
দিনাজপুরে মোবাইল কোর্টে ৬ মাদকসেবীর সাজা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৬ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর হাট ও শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আরেকটি অভিযানে বীরগঞ্জ পৌর এলাকার একটি বাড়ি থেকে আরও ২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— রাজু ইসলাম (২৫), আল আমিন (৩৭), জাহাঙ্গীর আলম (৩৫), মাতুল শানু (৩০), সাদ্দাম (৩০) ও জাবেদ আলী (২৪)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজু ইসলামকে ১ বছর এবং বাকি ৫ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তদের বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়েছে। জামালপুর শহীদ সাফওয়ান অডিটোরিয়াম হলরুমে বৃহস্পতিবার  সকাল ১০ টা থেকে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। হাই প্রোফাইল এসোসিয়েট সাকসেস জামালপুর ইউনিটের আয়োজনে সেলিব্রেটিদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়  ।

 

প্রধান অতিথি ছিলেন এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর প্রধান ট্রেইনার স্টার ইঞ্জিঃ আব্দুল কাদের।

 

প্রধান আলোচক  এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ কাউছার হোসেন মিলন। সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ শামিম উসমান।   অনুষ্ঠান সঞ্চালনায়  কোম্পানি’র জেনারেল ম্যানেজার (জিএম) ছামিউল ইসলাম।

 

বক্তব্য রাখেন এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর জেনারেল ম্যানেজার মাওলানা রেজাউল করিম । মোঃ মুকুল মিয়া ও মোঃ আব্দুল মিয়া নামে

নতুন দুজন জিএম এবং দুজন এজিএম, কয়েকজন মার্কেটিং অফিসার, সেলস্ অফিসার কে ফুলের শুভেচ্ছা এবং কেক কেটে বরণ করে নেন এবং অভিনন্দন জানান কর্তৃপক্ষ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর জেনারেল ম্যানেজার সোহেল রানা, রিফাত হোসেন, মাওলানা রেজাউল করিম,  নাহিদ আলম, মোজাম্মেল হক, জান্নাতুল ফেরদৌস শাপলা ও বিউটি বেগম।

এ সময় এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর জিএম,এজিএম অন্যান্য মার্কেটিং অফিসারবৃন্দ , সেলস্ অফিসারবৃন্দ, এসোসিয়েটবৃন্দ, ডিস্টিবিউটরবৃন্দ সহ সাথে আসা অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর উত্তরোত্তর সফলতা কামনায় ও
সকলের নেক হায়াত  কামনায়  এবং কবরবাসীদের মাগফিরাত কামনায়   দোয়া করা হয়।  দোয়া পরিচালনা করেন কোম্পানীর জেনারেল ম্যানেজার (জিএম) মাওলানা রেজাউল করিম। পরে বিনোদনের জন্য কয়েকটি গান পরিবেশন করেন এবং অভিনয় মঞ্চায়িত হয়।  বক্তারা এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ব্যবসায় সকলকে মনোযোগী হয়ে কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহবান জানান তবেই কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব। প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান হাই প্রোফাইল এসোসিয়েট সাকসেস জামালপুর ইউনিট।

মাদারীপুরে বৃদ্ধার দাবি: আদালতের রায় পেয়েও মিলছে না স্বামীর বাড়ির অংশ ‎

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
মাদারীপুরে বৃদ্ধার দাবি: আদালতের রায় পেয়েও মিলছে না স্বামীর বাড়ির অংশ ‎

মাদারীপুর সদর উপজেলার দুধখালীর বড় কান্দি এলাকার আলেকজান বেগম।স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অংশ ফিরে পেতে ৯৫ বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেনজীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি এখন আদালত ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ন্যায়বিচারের আশায়।বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলেকজান বেগম অভিযোগ করেন, তার স্বামী মৃত হামেদ হাওলাদারের মৃত্যুর পর স্বামীর অংশ বুঝে নিতে গেলে স্বামীর আপন ভাইরা বাধা দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসরাফিল হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, ইমারত হাওলাদার, রহমান হাওলাদার ও শাজাহান হাওলাদার।তিনি জানান, তার স্বামী জীবিকার তাগিদে দীর্ঘদিন মাদারীপুর সদরে বসবাস করলেও মৃত্যুর পর গ্রামের বাড়ির সম্পত্তিতে তার ন্যায্য অধিকার রয়েছে। কিন্তু সেই অংশ ভোগদখল করতে গেলে অভিযুক্তরা জোরপূর্বক সেখানে ঘরবাড়ি নির্মাণ শুরু করেন।

প্রতিবাদ জানাতে গেলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, জায়গা ছেড়ে না দিলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন এই বৃদ্ধা।আলেকজান বেগম আরও জানান, তার স্বামীর স্থাবর সম্পত্তির সব কাগজপত্র হালনাগাদ রয়েছে এবং আদালতের রায়ে তিনি তার প্রাপ্য অংশ পাওয়ার অধিকারী বলে প্রমাণিত হয়েছে। তবে রায় বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানের কাছে গেলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

‎তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হলেও সংশ্লিষ্টরা চলে যাওয়ার পর আবারও কাজ শুরু করে দখলদাররা।সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আলেকজান বেগম বলেন, কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি আমার স্বামীর জায়গা ফেরত চাই। মরার আগে নিজের ঘরে উঠতে চাই।

তিনি অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।