খুঁজুন
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র, ১৪৩২

জোড়া শোকের পরিস্থিতিতে আজ বিকেলে ফুলবাড়ী উপজেলা কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
জোড়া শোকের পরিস্থিতিতে আজ বিকেলে ফুলবাড়ী উপজেলা কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​বাংলাদেশ ছাত্র ফেডারেশন
​ফুলবাড়ী উপজেলা শাখা

​তারিখ: ২৮ মার্চ, ২০২৬
​প্রেস বিজ্ঞপ্তি

​ফুলবাড়ীতে কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ডের মাতার মৃত্যু ও সহযোদ্ধার প্রয়াণে ছাত্র ফেডারেশনের শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মশিউর রহমান রিচার্ডের শ্রদ্ধেয় মাতার মৃত্যুতে এবং সংগঠনের ১নং এলুয়ারি ইউনিয়ন কমিটির সদস্য মোঃ রাকিব হোসেনের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফুলবাড়ী উপজেলা শাখা।
​আজ (২৮ মার্চ) আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকায় কেন্দ্রীয় সভাপতির মাতা ইন্তেকাল করেন। এর আগে, গত ২৩শে মার্চ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ইউনিয়ন কমিটির সক্রিয় সদস্য মোঃ রাকিব হোসেন। একই দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব সম্রাট সরকার গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
​এই জোড়া শোকের পরিস্থিতিতে আজ বিকেলে ফুলবাড়ী উপজেলা কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমা এবং প্রয়াত সহযোদ্ধা রাকিব হোসেনের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহত সম্রাট সরকারের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ প্রার্থনা করা হয়।
​শোক ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও যৌথ বিবৃতি প্রদান করেছেন:

ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা মিল্লাত হোসেন, সভাপতি সাকিরুল ইসলাম সাকি, যুগ্ম আহ্বায়ক রায়হান কবির, সদস্য সচিব সিফাত সরকার, যুগ্ম সদস্য সচিব আহসান হাবীব ইমন, দপ্তর সম্পাদক আহানাফ জাহিম, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক কবির এবং উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন:
“আমরা একই সাথে আমাদের অভিভাবক এবং এক লড়াকু সহযোদ্ধাকে হারিয়ে গভীরভাবে শোকাহত। কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড এবং রাকিবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। সংগঠনের পক্ষ থেকে আমরা আহত সম্রাট সরকারের দ্রুত আরোগ্য কামনা করছি।”

যেকোনো মুহূর্তে রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা: সাধারণ সম্পাদক পদে এগিয়ে সাব্বির আহমেদ অন্তর

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
যেকোনো মুহূর্তে রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা: সাধারণ সম্পাদক পদে এগিয়ে সাব্বির আহমেদ অন্তর

দীর্ঘ প্রতীক্ষার পর যেকোনো সময় ঘোষণা হতে পারে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক বা পূর্ণাঙ্গ কমিটি। নতুন এই কমিটিতে শীর্ষ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা ও উত্তেজনা। তবে সব আলোচনা ছাপিয়ে সাধারণ সম্পাদক পদে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের বর্তমান আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তরের নাম।

​দলীয় সূত্রে জানা যায়, রাজপথের আন্দোলন-সংগ্রামে সাব্বির আহমেদ অন্তরের সক্রিয় ভূমিকা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা তাকে এই দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে তিনি নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলকে সুসংগঠিত করার পাশাপাশি মহানগর ছাত্রদলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ও অন্তরের অবস্থান:

  • ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন: তৃণমূলের নেতাকর্মীরা চাইছেন, যারা বিগত দিনে হামলা, মামলা ও নির্যাতন উপেক্ষা করে দলের হাল ধরেছেন এবং রাজপথে সক্রিয় ছিলেন, তারাই যেন নতুন কমিটিতে শীর্ষ পদে মূল্যায়ন পান।
  • ক্লিন ইমেজ ও সাংগঠনিক দক্ষতা: পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ এবং সাংগঠনিক দক্ষতার কারণে সাব্বির আহমেদ অন্তর তরুণ নেতাকর্মীদের কাছে বেশ গ্রহণযোগ্য একটি নাম। তৃণমূলের অনেক নেতাই মনে করছেন, তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলে রাজশাহী মহানগর ছাত্রদল আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হবে।

​কেন্দ্রীয় ছাত্রদলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই পদপ্রত্যাশীদের রাজনৈতিক আমলনামা যাচাই-বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। দলের হাইকমান্ড ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের সাহসী নেতাদের হাতেই রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ মহানগরের দায়িত্ব তুলে দিতে বদ্ধপরিকর।

​এখন শুধু সময়ের অপেক্ষা। কে ধরছেন রাজশাহী মহানগর ছাত্রদলের হাল এবং সাধারণ সম্পাদক হিসেবে সাব্বির আহমেদ অন্তরই চূড়ান্ত হচ্ছেন কি না, তা জানতে কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণার দিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছেন রাজশাহীর আপামর ছাত্রদল নেতাকর্মীরা।

মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি এনামুল দর্জি গ্রেপ্তার

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি এনামুল দর্জি গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ মাদক মামলার প্রধান আসামি এনামুল দর্জি (৪০) কে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তার নিজ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

​​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উত্তর ঝিকরহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর থানা পুলিশ। অভিযানে এনামুল দর্জির হেফাজত থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক এনামুল ওই এলাকার মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা এবং একটি বড় মাদক মামলার প্রধান আসামি।

​অপরাধমূলক রেকর্ড

​পুলিশ আরও জানায়, আটক এনামুল দর্জি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে তিনি পুনরায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​”মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান এবং এনামুলের সহযোগীদের বিষয়েও তদন্ত করা হচ্ছে।”

​আটক আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।

দিনাজপুরের পার্বতীপুরে জমি দখলের অভিযোগ

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে জমি দখলের অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফিরোজ রহমান মুন্না পার্বতীপুর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর (৩নং মোমিনপুর ইউনিয়ন) গ্রামের বাসিন্দা সাহিদুর রহমান ওয়াসিম, জাহিদুর রহমান, সাকিবুর রহমান ও রাশেদুর রহমান দীর্ঘদিন ধরে ফিরোজ রহমান মুন্নার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা সম্পর্কে ভুক্তভোগীর চাচাতো ভাই।
ভুক্তভোগী জানান, তার পিতার কাছ থেকে প্রাপ্ত জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং জমিটি বর্তমানে তার নামে বিএস রেকর্ডভুক্ত। তবে বিবাদীরা জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন।
গত ১৭ মার্চ বিকেলে মুন্নার ছেলে হিমন আফরোজ জমিতে প্রবেশ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা প্রদান করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে জানা গেছে। এছাড়া পূর্বেও অভিযুক্তরা জমির গাছপালা কেটে নেওয়া এবং ঘর মেরামতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ফিরোজ রহমান মুন্না বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে পার্বতীপুর থানা-র বিট অফিসার আব্দুল মমিন জানান, অভিযোগটি পাওয়া গেছে এবং তদন্ত চলছে। কাগজপত্র দেখার জন্য বৃহস্পতিবার দুই পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।