খুঁজুন
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

কলমাকান্দার চার শহীদের পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
কলমাকান্দার চার শহীদের পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গতবারের মতো এবারও নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চার শহীদের পরিবারকে ঈদ উপহার প্রদান করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলমাকান্দার চার শহীদের পরিবারের সকল সদস্যকে তিনি ঈদ উপহার প্রদান করেন। বুধবার (১৮ মার্চ) স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন।

স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার জুলাই আন্দোলনে কলমাকান্দার মো: আহাদুন, আব্দুল্লাহ আল মামুন,সোহাগ মিয়া এবং মেহেদী হাসান শহীদ হন। এই চার শহীদের পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল সর্বদাই পাশে দাঁড়িয়েছেন।

চার শহীদের পরিবারকে দেয়া এবারের ঈদ উপহারের মধ্যে রয়েছে পাঞ্জাবি,পায়জামা, শাড়ি,শার্ট, প্যান্ট,থ্রি-পিসসহ অন্যান্য বস্ত্রসামগ্রী ও ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এই ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা আনন্দ প্রকাশ করে বলেন,ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দু:খে সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। এর আগেও তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন। এই উপহার পেয়ে আমরা খুব খুশি।

এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে স্থানীয় সুধীজন বলেন,এটা কেবল কিছু পোশাকের উপহার নয়; এটি তাদের জন্য সম্মান, মমতা এবং আন্দোলনে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,শহীদ পরিবারের পাশে দাঁড়ানো হলো আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব। তাঁদের আত্ম বলিদানের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাই তাদের পাশে সর্বদাই আমরা আছি এবং থাকবো।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের শ্রদ্ধা নিবেদন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের আহবায়ক মো. আল মোবেদীন আরজ, মনিরুল ইসলাম মিঠুন, আজিজুল ইসলাম, ইসরাত জেরিন জুলি, শংকর, মিজানুর রহমান বাবু, ফারুক হোসেন রানা এবং ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দিনাজপুরে চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির শ্রদ্ধা নিবেদন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দিনাজপুরে চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, দিনাজপুর শাখা ও কালেক্টরেট ইউনিট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ফরিদ হোসেন, সহ-সভাপতি মোকতাদের রহমান, সাধারণ সম্পাদক রহমত আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আরা।
এছাড়াও কালেক্টরেট শাখার সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক মোজাহার আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা সাহিদাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্তরের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল ও আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সদস্য সচিব রেজাউর রহমান রেজা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুজার সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী শুভ।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আজম সোহেল ও সদস্য সচিব রাসেল আলী চৌধুরী লিমন, জেলা কৃষক দলের আহবায়ক নুরুজ্জামান সরকার ও সদস্য সচিব মুজিবুর রহমান মজিব, যুগ্ম আহবায়ক মমতাজুল আলম স্বপন ও আরিফুল ইসলাম তুহিন।
এছাড়াও কোতয়ালি কৃষক দলের সভাপতি আব্দুল খালেক, তাঁতী দল কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন, পৌর তাঁতী দলের সভাপতি হীরা আহমেদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।