সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল
দিনাজপুরের বড়বন্দরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সংগঠনের উদ্যোগে তৈমুর ইসলাম আপেলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হোসেন সাগর, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বুলু, তাজু আলী, নাজিম হোসেন নাদু, দেলোয়ার হোসেন চৈতু, মিন্টু, তোফাজ্জল হোসেন রুবেল (কোষাধ্যক্ষ), মোঃ শাহ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নুর ইসলাম বাপ্পি—সাধারণ সম্পাদক, বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান ব্যাংক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন বিপ্লব কুমার জয়নাগ।

