দিনাজপুর বোচাগঞ্জে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবির্ষিকী উপলহ্মে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়
২০ আগষ্ট ২০২৫ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোচাগঞ্জ সেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী সাবেক সভাপতি বোচাগঞ্জ উপজেলা বিএনপি ও ২০১৮ সালের দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।
সেই সাথে জেলা স্বেচ্ছাসেবক দল প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুমন ডলার (যুগ্ম আহবায়ক) স্বেচ্ছাসেবক দল, দিনাজপুর জেলা শাখা, নুরুজ্জামান লেবু, সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দল, দিনাজপুর, ইমরুল হাসান রাজিব, সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দল, দিনাজপুর এবং সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল, দিনাজপুর জেলা শাখা আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

সুমন ডলার উক্ত অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করার জন্য বোচাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল ও পৌর সেচ্ছাসেবক দল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটির দিকনির্দেশক হিসেবে রাসেল আলী চৌধুরী লিমন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, দিনাজপুর জেলা শাখা, আহ্বায়ক কে ধন্যবাদ জানান।
সভা শেষে পরিষ্কার-পরিচ্ছনতা কর্মসূচী ও বৃহ্মরোপণ করা হয়।

