খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) । সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি সাদাকাত আলী খান বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পায়নি। বাংলাদেশে এই পর্যন্ত ৮৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আরোও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম। দৈনিক উত্তরার চিফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর অর্থ সম্পাদক আব্দুস সালাম, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, নাগরিক টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন।
এছাড়া উপস্থিত ছিলেন, দৈনিক গণজাগরণের দিনাজপুর প্রতিনিধি মো.ইসমাইল হোসেন, প্রতিদিনের সংবাদের দিনাজপুর প্রতিনিধি মো. নূর ইসলাম নয়ন, ডেইলি প্রেজেন্ট টাইমের দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক আজকের দেশবার্তা ও দৈনিক বায়ান্ন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. ইউসুফ আলী, ফটো সাংবাদিক মো. নূর ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক খোলা কাগজের দিনাজপুর প্রতিনিধি এস এ স্বপন, দৈনিক প্রাণের বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাসুদুর রহমান।
সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মো. এটিএম কামরুজ্জামান।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।