খুঁজুন
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন, ১৪৩২

রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মোহাইমিনুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ জাময়াতে ইসলামী রাজশাহী মহানগরী কর্তৃক গাজায় বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রোগ্রামটি রাজশাহী আলুপট্টি থেকে শুরু হয়ে হেতেম খাঁ হয়ে রাজশাহী জিরো পয়েন্টে এসে শেষ হয়।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক মো: আশরাফুল ইসলাম ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাক্ষ মাহবাবুল আহসান বুলবুল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সম্মানিত আমীর ডা. মাওলানা কেরামত আলী। 

আমীর ডা. মাওলানা কেরামত আলী বলেন,   বাংলাদেশ আজকে মুসলিম বিশ্বে একটি গুরুত্বপূণ রাষ্ট্র। আপনারা জানেন রাতের অন্ধকারে ফিলিস্তিনের গাজাবাসীর যখন সিয়াম সাধনারত এই বর্বর ইসরাইয়েল নির্মমভাবে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত  ৪২৫ জন ফিলিস্তিন মুসলিম ভাই নারী ও শিশু  শহীদ করে দিয়েছে। তারা জানেনা মুসলমানদের প্রতিটি ধমনীতে শিরায় শিরায় শহীদের রক্ত রয়েছে  মুসলমানদের এই রক্ত । আজকে এই ইসরাইয়ের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রকে একত্রিত হতে হবে।

তিনি আরো বলেন রাসূল (সা:) বলেছেন,  মুসলিম মিল্লাতকে একটি মানুষের দেহের সাথে তুলনা করেছেন। সারা বিশ্বের মুসলিম যেখানে থাকুক না কেন তারা সবাই একটি দেহ। দেহের যেখানে আঘাত করুন না কেন আমরা সকলে  আঘাত সকলে পায়। সকল মুসলিম মিল্লাতকে একত্রিত হয়ে এই ইসরাইল শক্তির বিরুদ্ধে সবাইকে ঝাপিয়ে পরতে হবে। যারা আপোষ করতে চায় তারা মুসলমানদের দোশর । তাই  বাংলাদেশ সরকারকে বলবো তিনি যেন ইসরাইয়েল সকল পন্য সামগ্রী বাংলাদেশ থেকে বন্ধ করে দেন ।

উক্ত প্রোগ্রামটি সকাল ১০ টায় শুরু হয়ে সকাল ১১.৩০ মিনিটে শেষ হয় ।

রাবি নরসিংদী জেলা সমিতির নেতৃত্বে আশিক ও সৌরভ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
রাবি নরসিংদী জেলা সমিতির নেতৃত্বে আশিক ও সৌরভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আশিক রহমান সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের রিফাতুজ্জান সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের সুপারিশে উপদেষ্টামন্ডলীর সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির মনোনীত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সবুজ মিয়া। সহ-সভাপতি আব্দুল্লাহ হিসেবে আল আকরাম, ফাতেমা ইসলাম রনি, সাইফুল ইসলাম ও দিদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া আফরোজ শিমু, আব্দুর রহমান, আবু সুফিয়ান মনোনীত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন হৃদয় বিশ্বাস উদয় ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বীন ইসলাম, রকিব হাসান এবং সাজিদ আল সায়েম।

অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে তাকিয়া বিনতে ইমাম, উপ-কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার সম্পাদক সোহরাব হোসেন প্রান্ত, উপ-প্রচার সম্পাদক প্রতাপ সাহা আপন। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আমান, উপ-দপ্তর সম্পাদক মাসুমা আক্তার লিজা, ধর্মবিষয়ক সম্পাদক হুযাইফা, শিক্ষাবিষয়ক সম্পাদক ফাহিম রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক এসএম মুবিন ও ছাত্রীবিষয়ক সম্পাদক মারিয়া আক্তার মোহনা।

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে ‘বিজয়োল্লাস মেগা ক্রিকেট কার্নিভাল সিজন-০১’ এর জমকালো উদ্বোধন ​

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে ‘বিজয়োল্লাস মেগা ক্রিকেট কার্নিভাল সিজন-০১’ এর জমকালো উদ্বোধন ​

উৎসবমুখর পরিবেশে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শুরু হলো ‘বিজয়োল্লাস মেগা ক্রিকেট কার্নিভাল সিজন-০১’। ‘বিজয়োল্লাস ক্রীড়া সংসদ’-এর আয়োজনে এবং কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ এই ব্যাতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

​আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্যেই নিউ গভঃ ডিগ্রী কলেজ খেলার মাঠে দুই দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি মো. লতিফুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান।
​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম তামজীদ উর রহমান কোরাইশী ও সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রউফ।
​এ সময় মাঠে আরও উপস্থিত ছিলেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী দুই দিন ধরে চলবে।

প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিহিংসা ছিল না, এখন বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ : ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিহিংসা ছিল না, এখন বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ : ব্যারিস্টার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে কায়সার কামাল দুর্গাপুর ও কলমাকান্দা উভয় উপজেলাতেই বিশাল ব্যবধানে জয়লাভ করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার কায়সার কামাল পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭৪৮৮ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই বিজয় দুর্গাপুর-কলমাকান্দার আপামর জনসাধারণের বিজয়।

তিনি বলেন, এই বিজয় হচ্ছে মানবিকতার বিজয়। আমি আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে বলেছিলাম, অনেকের হাতে আছে দুর্নীতি বা ভিন্ন ধরনের পতাকা। আর আমাদের হাতে আছে সততার পতাকা,মানবিকতার পতাকা। আমি বলেছিলাম, যদি জনগণ আমাদের নির্বাচিত করেন, মহান আল্লাহ কবুল করেন আমরা কখনোই কোন বিজয় মিছিল করবো না। আমরা শুকরিয়া নামাজ আদায় করবো। পাশাপাশি আমাদের দলের অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা প্রার্থনা সভার আয়োজন করবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল, প্রতিহিংসা ছিলো না। এখন বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ।

তিনি বলেন, বিজয় আমার একার না,এই বিজয় দুর্গাপুর-কলমাকান্দার সর্বস্তরের জনগণের বিজয়।

এদিকে দুর্গাপুর-কলমাকান্দার নানা শ্রেণীপেশার নাগরিক নির্বাচনের এই ফলাফলকে স্বাগত জানিয়ে বলেছেন, তারা এবার অবহেলিত এই জনপদের কাঙ্খিত উন্নয়ন দেখতে চান।