খুঁজুন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা, গ্রেপ্তার-২

মো: আরিফ| কুষ্টিয়া
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা, গ্রেপ্তার-২

কুষ্টিয়ায় রোজার কারণে চায়ের দোকানে কাপড় দিয়ে ঘেরার কথা বলায় বিজয় টিভি জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতুর উপর হামলার অভিযোগে চায়ের দোকানদার ফারুক (৩৮) ও হিরু (৩৮) নামে দুইজনকে গ্রেফার করেছে পুলিশ। মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকা থেকে হিরু এবং বটতৈল নামক স্থান থেকে ফারুক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হিরু ভান্ডার ব্যবসায়ী এবং আজগার আলীর ছেলে ফারুক।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক এস এম আব্দুল আলিম।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায় গত ৩ মার্চ ফারুকের দোকান রমজান মাসে রোজার কারণে কাপড় দিয়ে না ঘিরি চা বিক্রি করে আসছি। এ বিষয়ে সেতু তাকে চায়ের দোকানটি কাপড় দিয়ে ঘিরে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করলে একপর্যায়ে ফারুক ভুয়া সাংবাদিক বলে গালিগালাজ করতে থাকে এবং সকল সাংবাদিকদের খারাপ ভাষায় গালমন্দ করেন। ফারুক আরও বলে আমি আমার ইচ্ছামত দোকান করব কোন রমজান মাসে কোন রোজা মানি না। এ কথা বলার সাথে দোকান থেকে পানির পাইপ বের করে সেতুকে মারপিট করার জন্য তারা করে।

সেতু প্রাণের ভয়ে ওখান থেকে দ্রুত চলে আসার পর কয়েকজন সাংবাদিকদের সাথে নিয়ে ফারুকের দোকানে যান এবং ফারুক সকল সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন এবং তার হাতে থাকা পানির পাইপ দিয়ে সকল সাংবাদিকদেরকে তাড়া করেন। সবাই দৌড় দিয়ে পালিয়ে গেলেও সেতুকে একা পেয়ে হিরু, ফারুক, মিজান, আনিচ মহরী সহায়তা তাকে বেধড়ক মারপিট ও মাথায় আঘাত করার চেষ্টা করে।

সেতু কোন রকম তাদের লাঠির আঘাত হাত দিয়ে ঠেকাতে গেলে দুই হাতের কবজিতে আঘাত প্রাপ্ত হলে হারফাটা রক্ত জমাট হয়ে গেলে স্থানীয়রা ঘটনা স্থলে দ্রুত ছুটিয়া আসিতে তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা প্রদান করেন।

বতমানে সংবাদিক সেতু ১০ নং ওয়ার্ডে চিকিৎধীন রয়েছে। এ সংক্রান্তে সেতুর মা রেনু খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তী বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেলাকারাগারে প্রেরণের আদেশ দেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক এস এম আব্দুল আলিম বলেন বিষয়টি নেক্কারজনক ঘটনা। তবে অভিযোগকারী অভিযোগ দেওয়ার সাথে সাথে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তবে মিজান ও আনিচ ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে যত দ্রুত সম্ভব তাদেরকে আটক করে আইনের আশ্রয় গ্রহন করা হবে তিনি জানান।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব  ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জুতার গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে জরুরি সেবা নম্বর ১০২ এ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ী রিপন খানের জুতার গোডাউনের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‍ ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন খান বলেন, সামনে ঈদ, তাই ঈদ বাজারকে কেন্দ্র করে গোডাউনে বিপুল মালামাল প্রস্তুত রাখা হয়েছিলো। এই অগ্নিকাণ্ডে একেবারে পথে বসে গেলাম। তিনি কান্নারত অবস্থায় বলেন, এই দূর্ঘটনায় আমি নি:স্ব হয়ে গেলাম। আমার আর কিছুই রইলো না।

ঈদের ভরা মৌসুমে এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির আয়োজনে এবং ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় চারদিনব্যাপী হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৫টি গ্রুপে বিভক্ত করা হয়। বিজয়ীদের মাঝে বাইসাইকেল, ডিনার সেটসহ বিভিন্ন পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

গত বছর প্রথমবার এই আয়োজন করে উপজেলা বিএনপি। এবার ২য় বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হলো।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

তারা বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে।

কলমাকান্দায় ২য় বারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।