খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

দুর্গাপুরে পুকুর খনন রোধে কঠোর উপজেলা প্রশাসন

মোহাইমিনুল ইসলাম | রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ
দুর্গাপুরে পুকুর খনন রোধে কঠোর উপজেলা প্রশাসন

দুর্গাপুরে পুকুর খনন রোধে কঠোর উপজেলা প্রশাসন

জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও কৃষি জমি রক্ষার লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করে ইতিমধ্যে বেশ কিছু অবৈধ পুকুর খনন কার্যক্রম বন্ধ করা হয়েছে।

সম্প্রতি, উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কৃষকদের অভিযোগের ভিত্তিতে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

একটি চক্র সুযোগ পেলেই বাণিজ্যিকভাবে মাটি বিক্রির ধুম ফেলে দেয় উপজেলা জুড়ে। তবে ইউএনও সাবরিনা শারমিনের কঠোর পদক্ষেপে তাদের সেই আশায় গুড়েবালি পড়েছে। সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীও এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, “ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন সম্পূর্ণ বেআইনি। এটি শুধু কৃষি ব্যবস্থার ক্ষতি করে না, বরং ভূগর্ভস্থ পানির স্তরেও নেতিবাচক প্রভাব ফেলে। আমরা এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করবো।”

এদিকে, উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা মনে করেন, প্রশাসনের কঠোর পদক্ষেপে আবাদি জমি রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে না।

অবৈধভাবে পুকুর খনন রোধ ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রির চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষক ও কৃষির সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামানের নির্দেশনায় এবং পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় মোঃ রাশেদুল ইসলাম (২৯)-এর নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।