খুঁজুন
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন, ১৪৩২

সিডিএ’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মো মাসুদুর রহমান জন। দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
সিডিএ’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

হাজার বছরের বঞ্চনা, নিগ্রহ, অবহেলার বিরুদ্ধে নারী সমাজকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে আন্দোলন গড়ে তোলার জন্য ডাক দেয় আন্তর্জাতিক নারী দিবস।

নারীর প্রতি সকল প্রকার অন্যায়-অত্যাচার-নির্যাতন-দমন-পীড়ন বন্ধকরণ, বৈষম্য দূরীকরণ, অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা, নিরাপত্তা ও সর্বক্ষেত্রে সমতা অর্জনের লক্ষ্যে এই দিবস পথ প্রদর্শকের ভূমিকা রাখে এবং নারীকে প্রেরণা এবং আত্মপ্রত্যয়ী হতে সহযোগিতা করে। বিশ্বব্যাপী নারীর সামাজিক মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার অর্জনের লক্ষ্যে ১৯১১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে এবং জাতিসংঘ ১৯৭৫ সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করার পর থেকে বাংলাদেশে সরকারী-বেসরকারীভাবে দিনটি উদযাপন শুরু হয়। “নারীর প্রতি অন্যায়-নিপীড়ন প্রতিরোধ, নারী তুমি প্রতিবাদী হও” স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)। শনিবার (৮ মার্চ) বিকেলে সিডিএ’র কেন্দ্রিয় কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহন করেন সিডিএ’র বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ। আলোচনা সভায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ্-ই-মবিন জিননাহ্। নারী দিবস প্রাক্কালে ও পরবর্তীতে নারী অধিকার প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মাননা এবং আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে আলোচনা সভার শুভারম্ভ করা হয়। এরপর, সম্মিলিতভাবে গণ-সংগীত পরিবেশন, স্বলিখিত কবিতা আবৃত্তি করা হয়। কর্মীরা আলাচনায় অংশগ্রহণের মাধ্যমে দেশে চলমান নারীর প্রতি সহিংসতা, লাঞ্ছনা, বৈষম্যর শিকারসহ তাদের উন্নয়ন কর্মকান্ডের নেতিবাচক প্রভাবের ভয়াবহতার চিত্র এবং করনীয় বিষয়টি তুলে ধরেন। সেই সাথে সর্বত্র নারী-পুরুষের বিরাজমান বৈষম্য দূর করে সমতার ঐক্য সৃষ্টি করা এবং নারীদের প্রতি সকলের সংবেদনশীল মনোভাব গড়ে তোলার আহব্বান জানানো হয়। সিডিএ’র কর্ম এলাকা দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার উপজেলা, ইউনিয়ন পর্যায়ে জননারী ঐক্য পরিষদের সদস্যগণ স্ব-উদ্যোগে র‍্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উৎযাপন করে এবং সরকার বরাবর স্মারকলীপি প্রদান করা হয়: (ক) নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণসহ সকল ধরণের নির্যাতন বন্ধ করে দোষীদের দ্রæততম সময়ে বিচার করতে হবে এবং নারীদের স্বাধীনভাবে চলাফেরায় ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, (বাংলাদেশ দন্ডবিধির ৩৭৬ ধারা এবং সংবিধানের ৩৬ নং অনুচ্ছেদ), (খ) সিডও সনদের ৩, ৪, ১১ ও ১৫ নং অনুচ্ছেদ অনুযায়ী সম্পত্তি, স্বাধীনতা ও সমতা অর্জনের ক্ষেত্রে আদিবাসী-প্রতিবন্ধী-দলিত-তৃতীয় লিঙ্গসহ সকল নারীদের সম-অধিকার নিশ্চিত করতে হবে, (গ) খাসজমি নীতিমালায় ভ‚মিহীন-বিধবা স্বামী পরিত্যাক্তা নারীদের জন্য সক্ষম পুত্র সন্তান থাকার শর্তটি বাতিল করে দুস্থ ভ‚মিহীন নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে, (গ) কৃষি কাজে নিয়োজিত নারীদের কৃষক হিসেবে মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে এবং নারী-পুরুষের মধ্যে মজুরি বৈষম্য বিলোপসহ নারী উদ্দ্যোক্তাদের সুদমুক্ত ব্যাংক ঋন প্রদান করতে হবে, (ঘ) রাষ্ট্রীয় কাঠামো সংষ্কারে নারীদের অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে, (ঙ) বিজ্ঞানচর্চায় নারীদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত পেশাগুলোতে নারীদের অগ্রাধিকার এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

মাদারীপুরে চাঁদা না পেয়ে সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ আহত একাধিক

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
মাদারীপুরে চাঁদা না পেয়ে সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ আহত একাধিক

মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নে চাঁদা না পেয়ে এক সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সিনিয়র সাংবাদিক মাসুদ হোসেন খান জানান, একই এলাকার মৃত বাবন খাঁর ছেলে জাভেদ খাঁ ও তার ছেলে সুজন খাঁ দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি করে আসছিল। বিভিন্ন সময় তার কাছে নগদ চাঁদা দাবি করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে এবং ক্ষতিসাধনের হুমকি দিতে থাকে।

অভিযোগে বলা হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৯ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে তার বসতবাড়িতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এর ধারাবাহিকতায় ১১ মার্চ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে আগুন দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় জাভেদ খাঁর নির্দেশে সুজন খাঁ, ইমরান খান, রোমান খান, নাছিমা বেগম, মুনি বেগমসহ আরও ১০–১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ির উঠানে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক মাসুদ হোসেন খান বলেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার ডান হাতের কব্জিতে গুরুতর জখম হয়। পরে লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মেয়ে ইসমিতা খান মমির চুল ধরে টানাহেঁচড়া করা হয় এবং তার গলায় থাকা প্রায় এক ভরি তিন আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

মাসুদ হোসেন খান বর্তমানে এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি দৈনিক গণতদন্ত পত্রিকার মফস্বল সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিনিয়র যুগ্ম মহাসচিব পদেও দায়িত্বে রয়েছেন

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকার মাদক ও চোরাচালান মালামাল আটক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকার মাদক ও চোরাচালান মালামাল আটক

দিনাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
১০ ও ১১ মার্চ ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প, কাটলা বিশেষ ক্যাম্প, মনিপুর বিওপি ও দাইনুর বিওপি পৃথক পৃথকভাবে মোট ৬টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩,৬৭০ পিস বাংলাদেশি মদ তৈরির বড়ি, ২৮৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১টি মোটরসাইকেল আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৯,১০,৫০০ (নয় লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।