খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

রাজশাহী জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মোহাইমিনুল ইসলাম । রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
রাজশাহী জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার। এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে ও বহ্নি শিখার সহযোগিতায়, বাংলাদেশ মহিলা পরিষদ সমমনা সংগঠন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, পরিবর্তন, টিআইবিসহ অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে আলুপট্রি মোড় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালিটি আলুপট্টি মোড় থেকে শুরু করে সাহেব বাজার জিরো পয়েন্টে শেষ হয়। সেখানে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের কথা বলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী সাবিনা ইয়াসমিন । তিনি বলেন. নারীদেরকে ছোট করে দেখার কিছু নাই। নারীরা এগিয়ে যেতে হলে পুরুষের সহযোগিতার প্রয়োজন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, প্রবীন সাংবাদিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাশেদ রিপন, পরিচালক পরিবর্তন, টিআইবির সমন্বয়কারী মো: মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিভাগীয় প্রধান এ্যাড. দিল সেতারা চুনি, পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন, আসুস এর নির্বাহী পরিচালক রাজ কুমার শাও, বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক ড. মোবাররা সিদ্দীকা, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার প্রশিক্ষন সম্পাদক সেলিনা বানু প্রমূখ।
এই সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা দুর হোক এবং কার্যকর যে আইনগুলো আছে সেগুলো যথাযথ বাস্তবায়ন হোক এবং সরকারকে, রাজনৈতির দলগুলোকে আহব্বান জানান তারা যেন নারী নীতিকে অন্য খাতে ধাবিত না করে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসে। নারী নির্যাতনের অপরাধীদের কোন জামিন হবে না, আইনে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মহিলা পরিষদের পক্ষ থেকে নারী নির্যাতন প্রতিরোধ সম্বলিত দাবি তুলে ধরা হয়। নারী নির্যাতন প্রতিরোধ সম্বলিত দাবিগুলো হলো:- ১.বাল্য বিবাহ বন্ধ করতে হবে এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭এর বিশেষ ধারা বাতিল করতে হবে। ২.নারীর প্রতি সকল প্রকার বৈষম্যদুর করতে সিডও র ধারা ২ থেকে সংরক্ষণ প্রত্যাহার এবং সিডও ও অনুচ্ছেদ ১৬.১(গ) নিশ্চিতকরতে অর্থাৎ বিবাহ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তে নারীর সমানাধিকার ও দায়িত্ব নিশ্চিতের লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করতে হবে।৩.যৌনও লিঙ্গভিত্তিক সহিংসতার,শিকার নারীদের জন্য দেশের সব জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী সহায়তা ও তদন্ত বিভাগ, খেরাপি ও কাউন্সিলিং এবং সাইবার সাপোর্ট সেন্টারের ব্যবস্থা চালু করতে হবে। ৪. সমাজে প্রচলিত নারী বিদ্বেষী. নারীর প্রতি অসম্মানজনক প্রচার প্রচারণা বন্ধ করতে হবে। ৫. নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধের লক্ষ্যে পারিবারিক আইনে সমতা আনতে হবে।

এই কর্মসূচিতে লিফলেট বিতরণ করা হয়। সবাইকে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় উপস্থিত সকলকে ধন্যবাদ,অভিনন্দনও শুভেচ্ছা জানিয়ে কর্মসূচীটি শেষ করেন। এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।