খুঁজুন
রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ, ১৪৩৩

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে ভ্রাতৃত্বের বন্ধন। এই আনন্দঘন দিনে আমরা আহ্বান জানাই—ধনী-গরিব, সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিন।
আসুন, ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে ভরপুর একটি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করি।
সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ঈদ মোবারক 🌙✨

সহযোগিতা পেলে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে চান ডায়াবেটিসে আক্রান্ত চায়ের দোকানদার সুজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
সহযোগিতা পেলে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে চান ডায়াবেটিসে আক্রান্ত চায়ের দোকানদার সুজন

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন চায়ের দোকানদার সুজনের ।  রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় দুই হাতে  ক্রেস নিয়ে সংসারের অভাব অনটনের দুশ্চিন্তা  অবস্থায় বসে আছে  মাদারগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বালিজুড়ী পূর্ব পাড়ার বাসিন্দা আইনুল হকের ছেলে সুজন মিয়া (৪২)।  স্থানীয় সূত্রে জানা যায় যে লোকটি দীর্ঘদিন থেকে চা বিক্রি করে আয় করে সংসার চালাতো। প্রায় দুই মাস যাবৎ ডায়াবেটিস এ আক্রান্ত হয়ে ইনফেকশন হয় বর্তমানে অসুস্থ হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। একটি থাকার টিনের মরিচা ধরা জরাজীর্ণ ঘর। যে কোন সময় ঝড় এলেই ঘরে চাল দিয়ে পড়বে বৃষ্টির পানি।   দৈনিক ঔষধ ও সংসার খরচ চালাতে পারছেন না তিনি। বাবা কাঠমিস্ত্রী কাজ করেন। এমন অবস্থায় পরিবারের কেউ অর্থনৈতিকভাবে সহযোগিতা করার কেউ নেই।  একটি মাত্র মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়াশোনা করে। সুজন মিয়া জানান চা বিক্রি করে সংসার  চলছিল। কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ আমার শরিরে ডায়াবেটিস দেখা দিলো। চিকিৎসা করা অবস্থায় ডায়াবেটিস এর সূত্র ধরে ইনফেকশন হয়ে গেল পায়ে ব্যান্ডেজ নিয়ে অকেজো হয়ে আছি। দৈনিক ঔষধ ও সংসার খরচ জোগাতে আর পারছি না অসুস্থ শরির নিয়ে।  এমতাবস্থায় উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে চান।

ঠাকুরগাঁও

খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার: শিল্পমন্ত্রী

MD JAMIL HASAN
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শিল্পনগরীতে ভবিষ্যতে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে এই অঞ্চলের আলু, চা ও দুগ্ধভিত্তিক শিল্পের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার।

শনিবার (৯ মে) সকাল সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তোলা হবে। ইতোমধ্যে বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তার সঙ্গে কথা হয়েছে, তারা প্লট নিয়ে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর সেই লক্ষ্যেই নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে। নতুন করে প্রায় ৫০ একর জায়গাজুড়ে ঠাকুরগাঁও শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে, যেখানে ২৫১টি প্লট থাকবে। এসব প্লটে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কেউ হয়তো দুই, তিন কিংবা চারটি প্লট নিয়েও শিল্প স্থাপন করবেন।

মন্ত্রী আরও বলেন, এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও শিল্পনগরী গড়ে তোলা হবে, যাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং বিদ্যমান জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ের নতুন শিল্পনগরী পরিদর্শনও সেই কার্যক্রমেরই একটি অংশ।

শিল্পমন্ত্রী আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে ব্যাপক পরিমাণে আলু উৎপাদিত হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে। তাই রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া হবে এবং ইনশাল্লাহ আমরা সেটি আগামী দিনে অর্জন করব।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিল্পমন্ত্রী ঠাকুরগাঁও পুরাতন বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা -শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা -শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বিএনপি সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণকে নিয়ে জনশক্তিতে রুপান্তর করে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা। এবং বিদ্যমান শক্তির কাজের দক্ষতা বৃদ্ধি করা। সে লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছে।

৯ মে শনিবার ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে ব্যাপক পরিমাণে আলু উৎপাদন হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে। তাই রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া হবে এবং ইনশাল্লাহ আমরা সেটি আগামী দিনে অর্জন করব।

শিল্পমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তোলা হবে। ইতোমধ্যে বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তার সঙ্গে কথা হয়েছে, তারা প্লট নিয়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপি আব্দুল হামিদ, বিশিক শিল্পনগরীর উদ্যোক্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।