খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

নোয়াখালীর বেগমগঞ্জে বহুতল বায়তুল আমান জামে মসজিদ উদ্বোধন করলেন ইউএনও আরিফুর রহমান

সাইফুল ইসলাম, নোয়াখালী
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ
নোয়াখালীর বেগমগঞ্জে বহুতল বায়তুল আমান জামে মসজিদ উদ্বোধন করলেন ইউএনও আরিফুর রহমান

বেগমগঞ্জ উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুরে তপাদার বাজার বাইতুল আমান জামে মসজিদ ইসলামী সমাবেশের মধ্য দিয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের পর পুনঃনির্মিত চতুর্থ তলা বিশিষ্ট জামে মসজিদ শুভ উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আরিবুর রহমান সহ অতিথিবৃন্দ।

এই সময় মসজিদে জুমার নামাজে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদুর রহমান শাহিন, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন মেম্বার ও তিন নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান নিজাম, আরো উপস্থিত ছিলেন নোয়াখালী আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রিজোয়ান, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, প্রমুখ। এছাড়াও বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের শিক্ষক, ইমামগণ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সহ অতিথিবৃন্দ উক্ত মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন ১৯৯৪ সালে উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ শামসুল আলম ও সহোদর ভাই হাজী মোহাম্মদ রুহুল আমিন এর ওয়ারিশান শফিকুল আলম জুয়েল, মনজুরুল আলম হেলাল সহ মসজিদ কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ। ২০২২ সালে মসজিদটির পুনঃনির্মাণ কাজে শুরু করে ২০২৫সালে এই দিনে কাজ সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে সালাত আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে মসজিদটি নির্মাণে প্রায় ছয় কোটি টাকা ব্যয় হয়েছে। মসজিদের প্রথম পর্যায়ের প্রতিষ্ঠাতা খতিব হাফেজ মোস্তাফিজুর রহমানের সুযোগ্য সন্তান আবু সাঈদ ও ক্বারী মোঃ জসিম উদ্দিন নামাজের পূর্বেই বিশেষ কোরআন থেকে পাঠ ও গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার কাজ শুরু করা হয়।

জুমার সালাতের খুতবা পাঠ করেন বিশিষ্ট আলেমে দ্বীন চট্টগ্রাম মসজিদের খতিব নুরুল ইসলাম সাহেব ও নামাজ পরিচালনা করেন খতিব ওবায়দুল্লাহ। সালাত শেষে খতিব নুরুল ইসলাম মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পলক উন্মোচনের মধ্য দিয়ে মসজিদ শুভ উদ্বোধন করা হয়। মসজিদের শুভ উদ্বোধনী কে কেন্দ্র করে মসজিদ প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ আয়োজনে মেজবান অনুষ্ঠান করা হয়।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামানের নির্দেশনায় এবং পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় মোঃ রাশেদুল ইসলাম (২৯)-এর নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।