দিনাজপুর জেলার শ্যামলাঠাকুর বাড়ী মন্দিরে আগুন লেগেছিল।
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
দিনাজপুর জেলা শহরের গরুহাটীতে অবস্থিত শ্যামলা ঠাকুরবাড়ী দূর্গা মন্দিরে আগুন লেগেছে। আগুনে মন্দিরের স্থাপনার হ্মতি হয়েছে। মুলত তুলা থেকে আগুন লেগেছে। পুরো মন্দিরটাই দেখা গেছে তুলো দিয়ে ভর্তি। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের চেস্টায় আগুন নিভানো হয়েছে। আগুনে হ্মতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার পার্শ্ববর্তী থানায় ও ঘাগড়া খাল থেকে সরাসরি পানি নিয়ে আগুন নিভায়। এটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা মালদাহপট্টিতে হওয়ায় শহরে ব্যাপক জ্যামের সৃস্টি হয়। আইন শৃঙ্খলাবাহিনী প্রচেষ্টায় উৎসুক জনতাকে সামলাতে চেষ্টা করা হয়। পুরো দিনাজপুর শহর থমকে যায়।
ফায়ার সার্ভিসের ডি.এ.ডি বজলুর রশীদ বলেন, তারা ৮.৪০ থেকে আগুন নিভানোর কাজ শুরু করেন এবং ৯.২২ ঘটিকায় আগুন নিভানোর কাজ শেষ হয়। তাদের ৪ টি ইউনিট ও বিরলের ২ টি ইউনিট মিলে আগুন নিভানোর কাজ শেষ করেন।

