খুঁজুন
রবিবার, ৩ মে, ২০২৬, ২০ বৈশাখ, ১৪৩৩

দুমকিতে বিএনপি'র ইফতার মাহফিল

তারাবির নামাজের সময় ফ্যাসিষ্টের দোসররা চুরি-ডাকাতি করতে বের হয়ঃ আলতাফ হোসেন চৌধুরী

মোঃ রিয়াজুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১:২০ অপরাহ্ণ
তারাবির নামাজের সময় ফ্যাসিষ্টের দোসররা চুরি-ডাকাতি করতে বের হয়ঃ আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারাবি নামাজের সময় ঘরের পুরুষেরা মসজিদে যায়। এই সুযোগে ফ্যাসিষ্টের দোসরা চুরি-ডাকাতি করতে বের হয়। দেশকে অস্থিতিশীল করতে চায়। আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা পুলিশ ও সেনাবাহিনীকে সহযোগিতা করবেন।

সোমবার(১৭ মার্চ) বিকেলে দুমকি উপজেলা পরিষদ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন তিনি।
এছাড়াও তিনি আরও বলেন, সারাদেশে ভারতীয় এজেন্ট আছে। এই এজেন্ট হল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। আমাদের পটুয়াখালীতেও ‘র’ আছে।’র’, আওয়ামী লীগ ও ইস্কন এদের প্রত্যেকের কাছে থেকে আপনারা সাবধানে থাকবেন। জঙ্গির স্ক্রিপ্ট রাইটার শেখ হাসিনা পালিয়ে গেছে, তার এমপি-মন্ত্রীরা পালিয়ে গেছে, তার ইমাম সাহেবেরা পালিয়ে গেছে। বিগত ১৫ বছর ধরে অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার।

অনুষ্ঠানে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক, মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। দুমকী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক, মোঃ মতিউর রহমান দিপু, ও দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন রিপন শরীফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপি সদস্য মোঃ মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক তৌফিক আলী খান কবির, মোঃ মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাসী সেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দুমকী উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা, ।

এছাড়া দুমকি উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ -সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিল।

কুড়িগ্রামের উলিপুরে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গোল্ড কাপ ফুটবলের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গোল্ড কাপ ফুটবলের উদ্বোধন 
  • স্টাফ রিপোর্টার: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমেই আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।” কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা ) ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মাহবুব আলম সালেহি একথা বলেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হলো ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা), ২০২৬’।

  • ২ মে শনিবার উলিপুর মিনি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২৭, কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

অনুষ্ঠানে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব এস.এম. মেহেদি হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার

  • উলিপুর মিনি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ সকলেই খুদে খেলোয়াড়দের মনমুগ্ধকর খেলাটি উপভোগ করেন ।
    ক্ষুদে খেলোয়াড়দের অংশগ্রহণে এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করতে দেখা যায়।

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

মামুন রণবীর
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল)।

গতকাল শুক্রবার ভোট গণনা শেষে প্রাপ্ত ফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এই নির্বাচনে সংগঠনের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সোহেল খান। তিনি পেয়েছেন ৪০৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বাবুল আকতার পেয়েছেন ২৫১০ ভোট।

নির্বাচনের জয়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সোহেল খান বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করায় সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি ইনশাআল্লাহ আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। বিজ্ঞ আইনজীবীদের সন্মান রাখবো। নির্বাচনে আমার দেয়া অঙ্গীকার আমি পালন করবো ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নীল প্যানেলের প্রার্থীরা প্রতিটি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেছেন। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৭ হাজার ৬৯ জন।

জামালপুরের মাদারগঞ্জের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে বালিজুড়ী ইউনিয়নের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মাদক,জুয়া, নারী নির্যাতন,কিশোর গ্যাং,ইভটিজিং বাল্যবিয়ে,অশ্লীলতা,সন্ত্রাস,সাইবার অপরাধ এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায়।  মাদারগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সোনারু , গণ্যমান্য ব্যক্তি আঃ ছালাম মন্ডলসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন বাঁধেরমাথা বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ মোঃ শাহিনুর ইসলাম ।
অনুষ্ঠান সঞ্চালনায় বাঁধেরমাথা বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা। এ সময় অত্র এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সকল অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন এবং জনগণের বন্ধু হিসেবে পাশে থেকে মাদারগঞ্জ উপজেলায় মাদক,জুয়া,ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মডেল থানা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।