ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে রাণীশংকৈল উপজেলার চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে তার উপস্থিতি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, রাতে রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করে। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলাও হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দ্রুতই তাকে আদালতে তোলা হবে।

