খুঁজুন
রবিবার, ৩ মে, ২০২৬, ২০ বৈশাখ, ১৪৩৩

টেকনাফে বিকাশ ব্যবসায়ীদের সহযোগিতায় মাদক-অপহরণ কারবার

ওসমান/জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
টেকনাফে বিকাশ ব্যবসায়ীদের সহযোগিতায় মাদক-অপহরণ কারবার

টেকনাফে বিকাশ ব্যবসায়ীদের সহযোগিতায় মাদক-অপহরণ কারবার!

জেলা প্রতিনিধি

 

কক্সবাজারের টেকনাফে মাদক কারবার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। প্রশাসনের একের পর এক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক পাচারকারীদের গ্রেপ্তার করা হলেও থামছে না মাদকের দৌরাত্ম্য। অভিযোগ উঠেছে, মোবাইল ব্যাংকিং সেবা—বিশেষ করে বিকাশ, নগদ ও রকেট ব্যবসায়ীরা মাদক কারবারীদের অবৈধ লেনদেনে সহায়তা করছে।

এক মাসে উদ্ধার ১২ লাখ ইয়াবা, গ্রেপ্তার ২৮

সূত্র জানায়, গত ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে ১২ লাখ ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে প্রশাসন। এ সময় প্রায় ২৮ জন মাদক পাচারকারী গ্রেপ্তার হয়। তবে মূল গডফাদাররা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় মাদক কারবার বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

বিকাশ-নগদের মাধ্যমে অবৈধ লেনদেন

স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারীরা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অবৈধ লেনদেন চালিয়ে যাচ্ছে। অনেক বিকাশ এজেন্ট হুন্ডি ব্যবসায়ও জড়িত বলে জানা গেছে। এমনকি অপহরণ ও মানব পাচারের মুক্তিপণের অর্থ লেনদেনও এসব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহসান উদ্দিন বলেন,
“মাদক ব্যবসা বন্ধ করতে হলে শুধু পাচারকারীদের আটক করলেই হবে না, মূল গডফাদারদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বিকাশ-নগদের মাধ্যমে অবৈধ লেনদেন রোধে নজরদারি বাড়াতে হবে। তাহলেই অপরাধ কমবে।”

বিকাশের দোকানগুলো নজরদারির দাবি

টেকনাফ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল হুদা বলেন,
“মাদক কারবারীরা প্রায়ই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে। বিকাশের দোকানগুলোর মাসিক লেনদেনের ওপর প্রশাসন নজরদারি করলে মাদক ও মানব পাচার অনেকটাই কমে যাবে।”

পুলিশ কী বলছে?

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,
“তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা চার্জশিটে অন্তর্ভুক্ত করি। বিকাশের ব্যাপারে যদি কেউ অভিযোগ করে, আমরা তদন্ত করে দেখব।”

কী করা যেতে পারে?

বিশেষজ্ঞরা মনে করছেন,

মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি প্রয়োজন

সন্দেহভাজন এজেন্টদের লেনদেন যাচাই করা উচিত

মাদকের গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে

প্রশাসনের কঠোর নজরদারি ও জনসচেতনতার মাধ্যমে টেকনাফে মাদক, অপহরণ ও মানব পাচারের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

কুড়িগ্রামের উলিপুরে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গোল্ড কাপ ফুটবলের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গোল্ড কাপ ফুটবলের উদ্বোধন 
  • স্টাফ রিপোর্টার: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমেই আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।” কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা ) ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মাহবুব আলম সালেহি একথা বলেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হলো ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা), ২০২৬’।

  • ২ মে শনিবার উলিপুর মিনি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২৭, কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

অনুষ্ঠানে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব এস.এম. মেহেদি হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার

  • উলিপুর মিনি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ সকলেই খুদে খেলোয়াড়দের মনমুগ্ধকর খেলাটি উপভোগ করেন ।
    ক্ষুদে খেলোয়াড়দের অংশগ্রহণে এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করতে দেখা যায়।

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

মামুন রণবীর
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল)।

গতকাল শুক্রবার ভোট গণনা শেষে প্রাপ্ত ফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এই নির্বাচনে সংগঠনের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সোহেল খান। তিনি পেয়েছেন ৪০৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বাবুল আকতার পেয়েছেন ২৫১০ ভোট।

নির্বাচনের জয়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সোহেল খান বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করায় সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি ইনশাআল্লাহ আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। বিজ্ঞ আইনজীবীদের সন্মান রাখবো। নির্বাচনে আমার দেয়া অঙ্গীকার আমি পালন করবো ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নীল প্যানেলের প্রার্থীরা প্রতিটি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেছেন। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৭ হাজার ৬৯ জন।

জামালপুরের মাদারগঞ্জের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে বালিজুড়ী ইউনিয়নের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মাদক,জুয়া, নারী নির্যাতন,কিশোর গ্যাং,ইভটিজিং বাল্যবিয়ে,অশ্লীলতা,সন্ত্রাস,সাইবার অপরাধ এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায়।  মাদারগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সোনারু , গণ্যমান্য ব্যক্তি আঃ ছালাম মন্ডলসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন বাঁধেরমাথা বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ মোঃ শাহিনুর ইসলাম ।
অনুষ্ঠান সঞ্চালনায় বাঁধেরমাথা বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা। এ সময় অত্র এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সকল অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন এবং জনগণের বন্ধু হিসেবে পাশে থেকে মাদারগঞ্জ উপজেলায় মাদক,জুয়া,ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মডেল থানা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।