খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জহিদুল্লাহ খান
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
জেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন-এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইকী ওদুদ, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন-আমরা নারীদের জন্য সমানভাবে কাজের ও শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করতে পারিনি। সেখানে তাদেরকে সমতা দিলে চলবে না, তাদেরকে ন্যায্যতা দিয়ে উঠিয়ে আনতে হবে। তিনি বলেন-নারীরা চান তাদের কাজের স্বীকৃতি, আমরা যারা পরিবারে পূরুষ আছি তারা নারীদের সম্মান করব, তাদের কাজের স্বীকৃতি দিব। একজন কর্মজীবী নারী ঘুম থেকে উঠে রান্না করবেন, সকলকে খাওয়াবেন, সন্তানের যতœ নিবেন, স্কুলে দেয়ার জন্য প্রস্তুত করবেন, তার পর স্বামীকে অফিস যাবার জন্য প্রস্তুত করে দিবেন, তারপর তিনি অফিসে যাবেন। অফিস থেকে ফিরে এসে আবার সংসারের সব কাজ তাকেই করতে হয়। অথচ আমরা তাকে কতটুকু মর্যাদা দিই। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের সুযোগ দিতে হবে। সৃষ্টিশীল কাজ নারীরাই বেশী করেন। সব ক্ষেত্রে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদের সাহসী অংশগ্রহণের কথা তুলে ধরেন। পুলিশ সুপার রেজাউল করিম তাঁর বক্তব্যে নারীদের জন্য শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ নয়-তাদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ দেয়ার আহ্বান জানান।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারিয়াডাঙা ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম। আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি হানিফ মো: আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- চাঁপাইনবাবগঞ্জ।

শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপতি হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে মিনি কন্সফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, তথ্যসেবা কর্মকর্তা ইমরান হক, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংবাদিক এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, ব্র্যাকের কর্মসূচী সংগঠক জাহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়ামিন। এছাড়া অনুষ্ঠানে আরো অন্যেন্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহীম আলী,সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীসহ বিভিন্ন নারী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ।

আলোচনাসভায় স্বাগত বক্তব্যে প্রভাতি মাহাতো নারী দিবসের তাৎপর্য তুলে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন,“নারী প্রতি অবিচার বা নির্যাতন কোন না খেঅনভাবে পরিবার থেকে শুরু হয়। কন্যা শিশু সন্তানটি প্রথমে নির্যাতনের শিকার হয় তার পরিবার থেকে। পরিবার থেকে অধিকার,সমতা,ও নারীর ক্ষমতায়ন উঠে আসার দরকার। শুধু একটি দিবসই নারী দিবস হিসাবে পালন না করি। প্রতিদিন হবে নারী দিবস। প্রত্যেকদিন নারীকে সম্মান করতে হবে। নারী অধিকার ও পাপ্য সম্মানটুকু দিতে হবে। আমরা সকলে মানুষ । একজন নারীও মানুষ। নারীর সাথে মানুষের মত আচরন করতে হবে। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠাই একাই পুরুষের দ্বারা উন্নয়ন সম্ভব নয়, একই নারী দ্বারা সম্ভব নয়। উভয় উভয়কে সম্মান করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে কাজ করলে তখন আমাদের এ দিবসের সফলতা আসবে।”

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।