খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

জলঢাকায় মামলার বাদীর বসত বাড়িঘরে ৩য় বার আবারো হামলা।

জসিনুর রহমান
প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
জলঢাকায় মামলার বাদীর বসত বাড়িঘরে ৩য় বার আবারো হামলা।

জসিনুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় হত্যা চেষ্টা মামলার দুইজন আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে, বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইহাতে ওই মামলার অন্য আসামিরা ১নং আসামী আবু মাসুদ খান ও ৭ নং আসামী মাহাফুজার রহমান কালার হুকুমে ক্ষিপ্ত হয়ে আদালত চত্বরেই মামলার বাদীকে ভয়ভীতি প্রদর্শন করে ও হুমকি দেন এবং মামলার বাদী নীলফামারী আদালত চত্বরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে, অন্যান্য আসামীরা ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরে এসে বাদীর ফাঁকা বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এক পর্যায়ে তারা সিমেন্টের পিলার দিয়ে তৈরি করা একটি টিনের ঘর ফিল্মীস্টাইলে গুড়িয়ে দেয়। আসামিরা বাদীর ঘরে প্রবেশ করে ট্রাংকে গচ্ছিত রাখা জমি বিক্রি করা ৪লাখ টাকা নিয়ে যায় বলে মামলার বাদী দাবি করেন। ওই ঘটনায় বাদী আবারও ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
সরেজমিন ও মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া রাজধানী পাড়া গ্রামের মিজানুর রহমান খানের ছেলে হৃদয় খান (২৫) কে গত ২সেপ্টেম্বর/২৪, বিকালে তার আপন চাচা আবু মাসুদ খান, দুইজন নারীসহ ১০/১৫ জন হৃদয় খানের পাঠানপাড়া ফকির পাড়ার জমিতে অনধিকার প্রবেশ করিয়া তাকে খুন/হত্যা করার উদ্দেশ্যে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপাইয়া গুরুতর রক্তাক্ত কাটা জখন করে চলে যায়। ঘটনার দিনই হৃদয় খান বাদী হয়ে আবু মাসুদ (৪২) সহ ১০জনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে জলঢাকা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৪২/২৪। পুলিশ তদন্ত শেষে ঘটনার সাথে সম্পৃক্ত থাকায়, মামলার এজাহারে উল্লেখিত সকল আসামীর নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমান মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি/২৫, বুধবার মামলায় চার্জশিট ভুক্ত ১নং আসামি আবু মাসুদ ও ৭ নং আসামি মাহফুজার রহমান কালা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
আদালত থেকেই শুরু হয় বাদীসহ তার পরিবারের লোকজনকে হুমকি দেয়া এবং বাড়ি ঘরে হামলা ভাংচুরের পরিকল্পনা করে অন্যান্য আসামীরা।
মামলার বাদী হৃদয় খানের বাবা মিজানুর রহমান খান জানান, বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ওয়ার্ড সদস্য ছিল আবু মাসুদ খান। তার দাপটের কারণে পৈতৃক ভিটা রাজধানী পাড়ার বাড়ি যাতায়াত রাস্তা বন্ধ করে দেয় এই আবু মাসুদ খান। তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জসিনুর রহমান
জলঢাকা-নীলফামারী ।
২১-০৩-২৫ইং।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।