খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

গ্রাম আদালত বিষয়ক ইউআরটি ২ দিন ব্যাপি প্রশিক্ষণ

সোহাগ কাজী । মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণ
গ্রাম আদালত বিষয়ক ইউআরটি ২ দিন ব্যাপি প্রশিক্ষণ

মাদারীপুর জেলায় পৌরসভা সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্রণালয় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ৫ টি উপজেলার উপজেলা রিসোর্স টিমের সদস্যগণদের সাথে ২ দিন ব্যাপি অর্থাৎ ১৬-১৭ ই এপ্রিল/২০২৫

(দুই দিন ব্যাপী) গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রহিম, পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা বিভাগ, ঢাকা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্থানীয় বিচার ব্যবস্থায় গ্রাম আদালত একটি জন প্রিয় ও শক্তিশালী আদালত। এই গ্রাম আদালতে এখন সর্বোচ্চ ৩,০০০০০/- তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ সমাধান করতে পারে। এখানে ফৌজদারি মামলার ফি ১০/- দশ টাকা ও দেওয়ানী মামলার ফি ২০/ বিশ টাকা  এই নাম মাত্র টাকা খরচ করে সর্বোচ্চ ৩,০০০০০/- তিন লক্ষ টাকা মূল্যমানের সমাধান পাওয়া যায়।

তিনি আরো অবহিত করেন এই গ্রাম আদালতকে কার্যকর করার মূল উদ্দেশ্য হলো উচ্চ আদালতের মামলার জট কমানো। ইউআরটি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা গ্রাম আদালতের প্রশিক্ষক প্রশিক্ষণে এসেছেন, তাই এই প্রশিক্ষণ পাওয়ার পর আপনাদের সংশ্লিষ্ট উপজেলায় গ্রাম আদালতের উপর যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সেখানে আপনারা রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করবেন। উক্ত প্রশিক্ষণ সকলে মনোযোগ সহকারে গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০২৪ এবং বিধিমালা ২০১৬ নিয়ে  সেশন পরিচালনা করেন মো: আবদুল মান্নান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া প্রশিক্ষণের সূচি মোতাবেক বিভিন্ন সেশন পরিচালনা করেন ডিআরটি সদস্য জনাব মুহাম্মদ হাবিবুল আলম, উপপরিচালক, স্থানীয় সরকার,জনাব জাহাঙ্গীর  আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মো: মাইনুদ্দিন সরকার, উপপরিচালক, সমাজসেবা, জনাব সানোয়ারা বেগম, উপপরিচালক, যুব উন্নয়ন।  উক্ত প্রশিক্ষণে সেশন পরিচালনা সার্বিক সহযোগিতা করেন জনাব মো: আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার এভিসিবি-৩ প্রকল্প, মাদারীপুর।

।উল্লেখ্য মাদারীপুর জেলার ৫ টি উপজেলার মাদারীপুরে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যগণদের সাথে ২ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত :

মাদারীপুর জেলায় পৌরসভা সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্রণালয়ের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে ৫ টি উপজেলার উপজেলা রিসোর্স টিমের সদস্যগণদের   সাথে ২ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রহিম, পরিচালক, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা বিভাগ, ঢাকা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্থানীয় বিচার ব্যবস্থায় গ্রাম আদালত একটি জনপ্রিয় ও শক্তিশালী আদালত। এই গ্রাম আদালতে এখন সর্বোচ্চ ৩,০০০০০/- তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ সমাধান করতে পারে। এখানে ফৌজদারি মামলার ফি ১০/- দশ টাকা ও দেওয়ানী মামলার ফি ২০/ বিশ টাকা  এই নাম মাত্র টাকা খরচ করে সর্বোচ্চ ৩,০০০০০/- তিন লক্ষ টাকা মূল্যমানের সমাধান পাওয়া যায়। তিনি আরো অবহিত করেন এই গ্রাম আদালতকে কার্যকর করার মূল উদ্দেশ্য হলো উচ্চ আদালতের মামলার জট কমানো। ইউআরটি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা গ্রাম আদালতের প্রশিক্ষক প্রশিক্ষণে এসেছেন, তাই এই প্রশিক্ষণ পাওয়ার পর আপনাদের সংশ্লিষ্ট উপজেলায় গ্রাম আদালতের উপর যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সেখানে আপনারা রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করবেন। উক্ত প্রশিক্ষণ সকলে মনোযোগ সহকারে গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০২৪ এবং বিধিমালা ২০১৬ নিয়ে  সেশন পরিচালনা করেন মো: আবদুল মান্নান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া প্রশিক্ষণের সূচি মোতাবেক বিভিন্ন সেশন পরিচালনা করেন ডিআরটি সদস্য জনাব মুহাম্মদ হাবিবুল আলম, উপপরিচালক, স্থানীয় সরকার,  জনাব জাহাঙ্গীর  আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মো: মাইনুদ্দিন সরকার, উপপরিচালক, সমাজসেবা, জনাব সানোয়ারা বেগম, উপপরিচালক, যুব উন্নয়ন,মাদারীপুর। উক্ত প্রশিক্ষণে সেশন পরিচালনা সার্বিক সহযোগিতা করেন জনাব মো: আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার এভিসিবি-৩, প্রকল্প, মাদারীপুর। উল্লেখ্য মাদারীপুর জেলার ৫ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, সমাজসেবা অফিসার, যুব উন্নয়ন অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মোট ২৭ জন ইউআরটির সদস্য উপস্থিত ছিলে

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।