খুঁজুন
রবিবার, ৩ মে, ২০২৬, ২০ বৈশাখ, ১৪৩৩

কক্সবাজারে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

ওসমান/জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
কক্সবাজারে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি কক্সবাজার

 

কক্সবাজার  উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁর নাম মোহাম্মদ নুর (২৮)। তিনি উখিয়ার তানজিমার খোলা রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) হেড মাঝির (নেতা) দায়িত্বে ছিলেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই আশ্রয়শিবিরের এম-৩২ ব্লকের একটি মসজিদ থেকে তারাবিহ নামাজ পড়ে ফেরার পথে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা।

নিহত মোহাম্মদ নুরের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের সিকদারপাড়ায়। তাঁর বাবার নাম আবু সৈয়দ। ২০১৭ সালের সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে বাংলাদেশ পালিয়ে আসে তাঁর পরিবার। এর পর থেকে ক্যাম্প-২০-এ বসবাস করে আসছেন।
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. সিরাজ আমিন বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। গত বছর রমজানেও মোহাম্মদ নুরকে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে এপিবিএন।

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা নেতা জানান, নিহত নুর বছরখানেক আগেও মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য ছিলেন। আরসা ছেড়ে পরে তিনি মিয়ানমারের আরেকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। এ কারণে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

কুড়িগ্রামের উলিপুরে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গোল্ড কাপ ফুটবলের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গোল্ড কাপ ফুটবলের উদ্বোধন 
  • স্টাফ রিপোর্টার: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমেই আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।” কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা ) ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মাহবুব আলম সালেহি একথা বলেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হলো ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা), ২০২৬’।

  • ২ মে শনিবার উলিপুর মিনি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২৭, কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

অনুষ্ঠানে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব এস.এম. মেহেদি হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার

  • উলিপুর মিনি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ সকলেই খুদে খেলোয়াড়দের মনমুগ্ধকর খেলাটি উপভোগ করেন ।
    ক্ষুদে খেলোয়াড়দের অংশগ্রহণে এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করতে দেখা যায়।

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

মামুন রণবীর
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল)।

গতকাল শুক্রবার ভোট গণনা শেষে প্রাপ্ত ফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এই নির্বাচনে সংগঠনের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সোহেল খান। তিনি পেয়েছেন ৪০৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বাবুল আকতার পেয়েছেন ২৫১০ ভোট।

নির্বাচনের জয়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সোহেল খান বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করায় সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি ইনশাআল্লাহ আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। বিজ্ঞ আইনজীবীদের সন্মান রাখবো। নির্বাচনে আমার দেয়া অঙ্গীকার আমি পালন করবো ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নীল প্যানেলের প্রার্থীরা প্রতিটি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেছেন। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৭ হাজার ৬৯ জন।

জামালপুরের মাদারগঞ্জের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে বালিজুড়ী ইউনিয়নের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মাদক,জুয়া, নারী নির্যাতন,কিশোর গ্যাং,ইভটিজিং বাল্যবিয়ে,অশ্লীলতা,সন্ত্রাস,সাইবার অপরাধ এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায়।  মাদারগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সোনারু , গণ্যমান্য ব্যক্তি আঃ ছালাম মন্ডলসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন বাঁধেরমাথা বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ মোঃ শাহিনুর ইসলাম ।
অনুষ্ঠান সঞ্চালনায় বাঁধেরমাথা বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা। এ সময় অত্র এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সকল অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন এবং জনগণের বন্ধু হিসেবে পাশে থেকে মাদারগঞ্জ উপজেলায় মাদক,জুয়া,ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মডেল থানা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।