খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

ইফতার মাহফিলের মধ্য দিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি ঘোষনা

সোহাগ কাজী। মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
ইফতার মাহফিলের মধ্য দিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি ঘোষনা

মাদারীপুরে ইফতার মাহফিলের মধ্য দিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির ১৯ সদস্য বিশিষ্ট কমিটি  ঘোষনা করা হয়েছে।মঙ্গলবার (১১ মার্চ ) বিকালে ডাসার উপজেলার পাথুরিয়ার পাড় বাজারে মীর সেকান্দার আলী সুপার মার্কেটের এনা ক্যাফে এন্ড  রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা ও কাজী টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি হেমায়েত হোসেন খানকে সভাপতি, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য  ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে- সাহিদ খন্দকার সহ-সভাপতি,  এমদাদুল হক দৈনিক ঢাকা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সহ-সভাপতি। সোহেল তালুকদার- রাজধানী টেলিভিশন এবং দেশ বুলেটিন পত্রিকার  মাদারীপুর জেলা প্রতিনিধি সহ-সভাপতি, এমদাদুল হক কাজল সহ-সভাপতি , হিমেল মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক,ইকবাল ফরাজী যুগ্ম সাধারণ সম্পাদক, ইসমাইল খান  সাংগঠনিক সম্পাদক, হামিদ খান রনি সাংগঠনিক সম্পাদক,  শ্রাবণ খান সজিব দপ্তর সম্পাদক, গোলাম আলী আকন কোষাধ্যক্ষ,তরিকুল ইসলাম রিপন,প্রচার সম্পাদক, কুতুব উদ্দিন খান ধর্ম বিষয়ক সম্পাদক, মাইনুল ইসলাম ক্রিড়া বিষয়ক সম্পাদক, মাসুদ হোসেন খান কার্যকারী সদস্য, আব্দুর রহমান সদস্য, হাসান চৌধুরী সদস্য,উজ্জ্বল মাতুব্বর সদস্য। এসময় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান এর সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহিদ খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক,দি ডেইলি ইভিনিং নিউজ এর সম্পাদক ও প্রকাশক এ বি এম সেলিম আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক মাদারীপুর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক ইয়াকুব খান শিশির।

এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা বাংলা টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি এস এম তানভীর, উপদেষ্টা দৈনিক প্রথম আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি অজয় কুন্ডু,কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম হানিফ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মাসুম হোসেন, চ্যানেল এস টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম সবুজ,বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান,সমাজ সেবক নৃপেন বৈদ্য,বাজার কমিটির সভাপতি মতিয়ার রহমান হাওলাদার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।