রক্তদান সমাজকল্যাণ সংস্থা,দিনাজপুর এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
“লক্ষ্য মোদের একটাই রোগী ও ‘অসহায় পরিবারের মুখে হাসি
চাই ‘
রক্তদান সমাজকল্যাণ সংস্থা’ দিনাজপুর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের নিয়ে দিনাজপুর শিশু একাডেমিতে ২২ আগষ্ট ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকার সময় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তিলাওয়াত ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সারাদেশের সকল সেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরকে সম্মাননা প্রদান, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
রাজিবুল,মোঃকেফায়েত হোসেন সোহাগ, ওয়ার্ক-আপ-কলোনি মিরপুর-১, মানুষের জন্য সেবা, শামীম উজ্জামান, কুষ্টিয়া, Community Development Program(CDP), নিপা, খাগড়াছড়ি, ড্রীম-টাচ-বাংলাদেশ ব্লাড, সুজন হাসান, প্রতিষ্ঠাতা (হৃদয়ে ডোমার), মানবতার কল্যাণে মানবপ্রেমী, মোঃ সায়েদ আলী, বিশিষ্ট সমাজ সেবক ও সাদা মনের মানুষ, ঝিকরগাছা, যশোর। আরও দেশের সকল সেচ্ছাসেবী সংগঠন সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিউল ইসলাম রাজু, প্রতিষ্ঠাতা সভাপতি, রক্তদান সমাজকল্যাণ সংস্থা, দিনাজপুর।

