খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাবিতে ROBOTIDE 2.0 আয়োজন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ
প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাবিতে ROBOTIDE 2.0 আয়োজন

প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি ও রোবোটিক্সের মহোৎসব “ROBOTIDE 2.0”। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম সায়েন্স বিল্ডিং-এর ৪০৩ নম্বর কক্ষে এই আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২টা সেগমেন্টে অনুষ্ঠিত হয়।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (IEEE) Robotics and Automation Society ও RUSBC-এর যৌথ আয়োজনে, BRACNet Limited-এর পৃষ্ঠপোষকতায় এবং Roboment-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ ওয়ার্কশপে ছিল কুইজ, বট ফাইট, টেকনিক্যাল সেশন এবং প্রজেক্ট ও রোবট (Soccer Bot) ডেভেলপমেন্ট কার্যক্রম। উদ্বোধনী বক্তব্য রাখেন IEEE RUSB কাউন্সেলর ড. মো. এমদাদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন IEEE RAS RUSBC অ্যাডভাইজর ড. মো. আরিফুল ইসলাম নাহিদ এবং IEEE ফাউন্ডিং অ্যাডভাইজর ড. শামীম আহমেদ।

ওয়ার্কশপ পরিচালনায় ছিলেন Roboment থেকে আগত বিশেষজ্ঞ মেন্টরগণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু বিদ্যালয়ের EEE, ICE, CSE,MSE, Physics, Mathসহ বিভিন্ন বিভাগের প্রায় ১২০ জন শিক্ষার্থী সকাল ও বিকালের দুই সেশনে অংশ নেন। তিন ঘণ্টাব্যাপী প্রতিটি সেশনে ছিল তাত্ত্বিক আলোচনা, হাতে-কলমে কয়েকটি প্রজেক্ট ( fire alarm, Automatic light, ldr sensor, ir sensor ) এবং সকার বট ডেভেলপমেন্ট কার্যক্রম। পরবর্তীতে আটটি গ্রুপকে দুই দলে ভাগ করে আটটি বটের অংশগ্রহণে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত ছিলেন IEEE RUSB, APS,WIE-এর এক্সিকিউটিভ সদস্য ও ভলান্টিয়াররা। সেশনের শেষে “Soccer Bot Competition” ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রোবটের ডিজাইন ও কাঠামো নির্মাণ, মোটর, সেন্সর ও কন্ট্রোল সিস্টেমের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি টিমওয়ার্ক, সমস্যা সমাধান, প্রতিযোগিতামূলক দক্ষতা ও নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া প্রয়োগের সুযোগ পাবে।

অংশগ্রহণকারীদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা রোবোটিকস সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারছি। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জন করাও সহজ হবে। কারণ আমরা বইয়ে যা পড়ি, তা বাস্তবে প্রয়োগ করতে পারলে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।
উদাহরণস্বরূপ, ঘরের লাইট বন্ধ করতে ভুলে গেলেও অটোমেটিকভাবে লাইট বন্ধ হয়ে যাবে—এ ধরনের প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে উপকারে আসবে। আমরা চাইবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম আরও বড় পরিসরে আয়োজন করা হোক, যাতে শিক্ষার্থীরা বাস্তব অর্থে জ্ঞান অর্জন করতে পারে।

আয়োজক কমিটির সদস্য মো. জাবির মাহমুদ বলেন, আজকের এই কর্মশালাটি রোবোটিক্স সম্পর্কে আমাদের প্রযুক্তিগত ব্যবহারকে উন্নত করবে। বর্তমান বিশ্বের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আজ রোবট দ্বারা পরিচালিত হচ্ছে। সেই বিবেচনায় আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করেছি। এখানে তারা রোবট ডেভেলপমেন্ট ও প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। তারা সার্কিট বোর্ড তৈরি করছে, বিভিন্ন সেন্সর বানাচ্ছে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কর্মশালার শেষ দিকে কুইজ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং উদ্ভাবনী সমাধান উপস্থাপনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব  ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জুতার গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে জরুরি সেবা নম্বর ১০২ এ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ী রিপন খানের জুতার গোডাউনের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‍ ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন খান বলেন, সামনে ঈদ, তাই ঈদ বাজারকে কেন্দ্র করে গোডাউনে বিপুল মালামাল প্রস্তুত রাখা হয়েছিলো। এই অগ্নিকাণ্ডে একেবারে পথে বসে গেলাম। তিনি কান্নারত অবস্থায় বলেন, এই দূর্ঘটনায় আমি নি:স্ব হয়ে গেলাম। আমার আর কিছুই রইলো না।

ঈদের ভরা মৌসুমে এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির আয়োজনে এবং ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় চারদিনব্যাপী হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৫টি গ্রুপে বিভক্ত করা হয়। বিজয়ীদের মাঝে বাইসাইকেল, ডিনার সেটসহ বিভিন্ন পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

গত বছর প্রথমবার এই আয়োজন করে উপজেলা বিএনপি। এবার ২য় বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হলো।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

তারা বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে।

কলমাকান্দায় ২য় বারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।