খুঁজুন
, ,

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

মোঃ রিয়াজুল ইসলাম | পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

বিশ্ববিদ্যালয়ের গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ আটক 2 ছবি মোঃ রিয়াজুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গাছ কেটে নেওয়ার অভিযোগে আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ বাদল (৪২) ও আবু রায়হান (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় এলাকার ছোট-বড় বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে এবং কিছু গাছের গুড়ি ও ডালপালা এলোমেলোভাবে পড়ে আছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবদুল মুকিত জানান, সোমবার (৩ মার্চ) সকালে নিয়মিত পরিদর্শনকালে এম কেরামত আলী হলের পেছনে গাছ কাটা দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ বাদল ও আবু রায়হানসহ ৫-৬ জন শ্রমিক গাছ কেটে নিচ্ছিলেন, যার আনুমানিক মূল্য লাখ টাকার ওপরে। বিষয়টি সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সৈয়দ বাদল জানান, উপাচার্যের অনুমতি নিয়েই শুধু লাকড়ির জন্য গাছের ডাল কেটেছেন তিনি। এছাড়া, অধিগ্রহণকৃত জমি থেকে ডাল সংগ্রহ ও খাদার মাছ ধরার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে বলে দাবি করেন তিনি।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনৈক মামুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোহেল রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আল আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কাজ করছে পুলিশ।

শ্রমিকের ঘামে ভেজা কর্মব্যস্ততায় একমাত্র ভরসা পুরোনো কাপড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
শ্রমিকের ঘামে ভেজা কর্মব্যস্ততায় একমাত্র ভরসা পুরোনো কাপড়

শান্ত পাহান, স্টাফ রিপোর্টার:ঝলমলে শোরুম নেই, নেই বাহারি সাজসজ্জা কিংবা নতুন কাপড়ের সুবাস। চটের বস্তা ও পলিথিন বিছিয়ে মাটির ওপর সারি সারি সাজানো রয়েছে শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ব্যবহারের উপযোগী পুরোনো পোশাক। দেখতে সাধারণ হলেও এসব দোকানই হয়ে উঠেছে গ্রামীণ জনপদের নিম্নআয়ের মানুষের পোশাক কেনার অন্যতম ভরসাস্থল।

দিনাজপুরের বীরগঞ্জ হাটে প্রতি বুধবার ও রবিবার হাটবারে প্রবেশপথের আশপাশে বসে পুরোনো কাপড়ের এসব দোকান। হাটে আসা কৃষক, দিনমজুর, ভ্যানচালক, গ্যারেজকর্মীসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ভিড় করেন দোকানগুলোতে। যাঁদের পক্ষে বেশি দামে নতুন পোশাক কেনা সম্ভব নয়, তাঁদের কাছে স্বল্পমূল্যের পুরোনো কাপড় যেন স্বস্তির ঠিকানা।

কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিক সাদেকুল ইসলাম বলেন, ‘বর্তমানে নতুন কাপড়ের দাম অনেক বেশি। সারাদিন কাজ করে যে টাকা আয় করি, তা দিয়ে কোনোমতে সংসার চলে। তাই কম দামে পুরোনো কাপড় কিনতে হাটে আসি। আমরা প্রতিদিন রোদে পুড়ে মাঠে কাজ করি। নতুন কাপড় পরে কাজে গেলে কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। এখানে ৩০ থেকে ৪০ টাকায় গেঞ্জি এবং ১০০ থেকে ১৫০ টাকায় ভালো মানের শার্ট-প্যান্ট পাওয়া যায়। এতে আমাদের অনেক উপকার হয়।’

গ্যারেজকর্মী দিপু বলেন, ‘সারাদিন তেল, গ্রিজ ও ময়লার মধ্যে কাজ করতে হয়। নতুন জামা পরে গ্যারেজে কাজ করলে এক দিনেই নষ্ট হয়ে যেতে পারে। তাই কম দামে পুরোনো কাপড় কিনতে মাসে তিন-চারবার এই হাটে আসি। কাজের প্রয়োজনে এসব কাপড়ই আমার সবচেয়ে বেশি কাজে লাগে।’

পুরোনো কাপড়ের বিক্রেতা মো. রবিউল ইসলাম বলেন, ‘আমি সৈয়দপুর থেকে পাইকারি দামে শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ বিভিন্ন ধরনের পুরোনো কাপড় কিনে নিয়ে আসি। পরে বীরগঞ্জসহ আশপাশের বিভিন্ন গ্রামীণ হাটে বিক্রি করি। এসব কাপড়ের চাহিদা ভালো থাকায় বিক্রিও ভালো হয়।’

স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পোশাকের দাম বাড়ায় নিম্নআয়ের মানুষের জন্য নতুন কাপড় কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে পুরোনো পোশাক তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বছরের পর বছর ধরে বীরগঞ্জের হাটে গড়ে ওঠা পুরোনো কাপড়ের এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনসংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা এক নির্ভরতার নাম। শ্রমের ঘামে ভেজা কর্মব্যস্ত জীবনে তাঁদের কাছে এই পুরোনো কাপড়ই যেন নতুন করে স্বস্তি পাওয়ার অবলম্বন।

হেমন্তের আগমন চন্দনা রানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
হেমন্তের আগমন চন্দনা রানী
  1. বিশেষ প্রতিনিধি:
  2. শরৎ গেল হেমন্ত এল
    কৃষক হল ধন্য,
    মাঠ ভরা সোনালি ধান
    ঘরে তোলার জন্য।
  3. নতুন ধানের চালের গুঁড়োয়
    ভাপা-পিঠার আয়োজন,
    গ্রামবাংলার ঘরে ঘরে
    উদযাপন করে সর্বজন।
  4. শিশিরভেজা হিমেল হাওয়া
    কুয়াশাতে ঢাকা,
    এমন দিনে কৃষকের মুখে
    হাসি থাকে আঁকা।
  5. রচনাকাল: ২২/১১/২০২৬, রবিবার