খুঁজুন
রবিবার, ৩ মে, ২০২৬, ২০ বৈশাখ, ১৪৩৩

নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার রোধে দুমকীতে সচেতনতামূলক সভা

মোঃ রিয়াজুল ইসলাম |স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার রোধে দুমকীতে সচেতনতামূলক সভা

মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার রোধে পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে দুমকীতে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আহসানুল্লাহ এবং প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি-পরিচালক শিকদার কামরুল ইসলাম।

দুমকী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে নিয়ামত ফার্মার স্বত্বাধিকারী মীর জাকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহীন, দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ আশিস হাজরা, দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল নাহার ইয়াসমিন, পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিন, ফোরসাইট মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ মুজিবুর রহমান টিটু প্রমুখ। এছাড়াও উপজেলার প্রায় শতাধিক ওষুধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একজন অসুস্থ মানুষের সুস্থ হয়ে ওঠার পেছনে ওষুধ বিক্রেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোগীদের মানসম্মত ওষুধ সরবরাহ করা তাদের নৈতিক দায়িত্ব। কেউ যদি ভেজাল ওষুধ সরবরাহের মাধ্যমে প্রতারণা করে, সেটা অত্যন্ত জঘন্যতম কাজ। এ ধরনের প্রতারণতা বন্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটি বিক্রি না করার জন্য অনুরোধ করেন বক্তারা।

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

মামুন রণবীর
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল)।

গতকাল শুক্রবার ভোট গণনা শেষে প্রাপ্ত ফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এই নির্বাচনে সংগঠনের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সোহেল খান। তিনি পেয়েছেন ৪০৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বাবুল আকতার পেয়েছেন ২৫১০ ভোট।

নির্বাচনের জয়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সোহেল খান বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করায় সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি ইনশাআল্লাহ আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। বিজ্ঞ আইনজীবীদের সন্মান রাখবো। নির্বাচনে আমার দেয়া অঙ্গীকার আমি পালন করবো ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নীল প্যানেলের প্রার্থীরা প্রতিটি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করেছেন। গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৭ হাজার ৬৯ জন।

জামালপুরের মাদারগঞ্জের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে বালিজুড়ী ইউনিয়নের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মাদক,জুয়া, নারী নির্যাতন,কিশোর গ্যাং,ইভটিজিং বাল্যবিয়ে,অশ্লীলতা,সন্ত্রাস,সাইবার অপরাধ এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায়।  মাদারগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সোনারু , গণ্যমান্য ব্যক্তি আঃ ছালাম মন্ডলসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন বাঁধেরমাথা বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ মোঃ শাহিনুর ইসলাম ।
অনুষ্ঠান সঞ্চালনায় বাঁধেরমাথা বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা। এ সময় অত্র এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সকল অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন এবং জনগণের বন্ধু হিসেবে পাশে থেকে মাদারগঞ্জ উপজেলায় মাদক,জুয়া,ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মডেল থানা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

 

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি :মহান মে দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা চত্বর থেকে র‍্যালী উপজেলা চত্বরে এসে শেষ হয়।  উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন 

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায়, মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, 

মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, 

মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী,

উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন,পৌর সভাপতি বজলুর রশিদ সরকার,

শ্রমিকনেতা নান্নু পারভেজ,শ্রমিক শওকত আলী প্রমূখ। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান,  যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস ও যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু,  জেলা যুবদলের সদস্য আল আমিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।  আলোচনায় সভায় শ্রমিক ও শ্রমিকনেতাদের দাবীর প্রেক্ষিতে মাদারগঞ্জ পৌর বাস স্ট্যান্ড ও সিএনজি স্টেশনে দ্রুততম সময়ের মধ্যে  টয়লেট  স্থাপনের আশ্বাস দেন উপজেলা প্রশাসন মাদারগঞ্জ।