দিনাজপুরে ১১ বছরের শিশু ধ,র্ষ,ণে,র অভিযোগ, অভিযুক্তকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ-
গত ২৭ জুলাই বিকেলে দিনাজপুরে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
অভিযুক্ত আসামী দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ১৭ নম্বর রেল ঘুমটি লাইন পাড় এলাকার মৃতঃআলী হোসেনের পুত্র ফারুক (৩৯)।পেশায় একজন ভ্যানচালক। তার সংসারে একটি মেয়ে (বিবাহিত) ও একটি পুত্র রয়েছে। অভিযুক্ত ফারুকের নিকটাত্মীয় ও এলাকাবাসী জানান ফারুক নিয়মিত গাজা সেবন করত। এ কারণে বেশ কিছুদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। ,স্ত্রী মেস ও বাসা বাড়িতে কাজ করে কিছুদিন যাবত অন্যত্র থাকতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি অভিযুক্ত ফারুকের বাসার লাগোয়া, দুপুরে কেউ না থাকার সুযোগে বাড়িতে প্রবেশ করে ১১ বছর বয়সী শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে হাতেনাতে ফারুককে আটক করে ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্ত আসামিকে পুলিশের ভ্যান গাড়িতে নেওয়ার সময়, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, মার-ধরের চেষ্টা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ আটক ফারুককে থানায় নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

