খুঁজুন
, ,

অসহায় কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার খোঁজখবর নিতে শয্যাপাশে ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
অসহায় কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার খোঁজখবর নিতে শয্যাপাশে ব্যারিস্টার কায়সার কামাল

দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত অসহায় কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার খোঁজখবর নিতে এবার হাসপাতালে ছুটে গেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২৩ জুন) তিনি ঢাকার পিজি হাসপাতালে গিয়ে কৃষ্ণ হাজংয়ের শয্যাপাশে বসে তার সামগ্রিক চিকিৎসার খবর নেন। এসময় তিনি ডাক্তারদের সাথেও কথা বলেন।

এর আগে গত ১৮ই জুন বিএনপির এই কেন্দ্রীয় নেতার উদ্যোগে ঢাকায় উন্নত চিকিৎসা শুরু হয় কৃষ্ণ হাজংয়ের।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে  ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন। বেঁচে থাকার যুদ্ধে দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায় চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের  খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ তাই পড়েন মহা দুর্বিপাকে। অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায়  তিনি গত মে মাসের শেষদিকে নিজ  বাড়িতে চলে আসেন। কৃষ্ণের পরিবারে তার স্ত্রী,এক কন্যা এবং মা,বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন কৃষ্ণ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক  সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন,মানবিক দায়বদ্ধতা থেকেই কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। আজ তার চিকিৎসার অগ্রগতির সার্বিক খোঁজখবর নিলাম। সবার কাছে অনুরোধ,আসুন আমরা প্রার্থনা করি যেন কৃষ্ণ হাজং সুস্থ হয়ে তার পরিবারের হাল ধরতে পারেন।

মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনৈক মামুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোহেল রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আল আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কাজ করছে পুলিশ।

শ্রমিকের ঘামে ভেজা কর্মব্যস্ততায় একমাত্র ভরসা পুরোনো কাপড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
শ্রমিকের ঘামে ভেজা কর্মব্যস্ততায় একমাত্র ভরসা পুরোনো কাপড়

শান্ত পাহান, স্টাফ রিপোর্টার:ঝলমলে শোরুম নেই, নেই বাহারি সাজসজ্জা কিংবা নতুন কাপড়ের সুবাস। চটের বস্তা ও পলিথিন বিছিয়ে মাটির ওপর সারি সারি সাজানো রয়েছে শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ব্যবহারের উপযোগী পুরোনো পোশাক। দেখতে সাধারণ হলেও এসব দোকানই হয়ে উঠেছে গ্রামীণ জনপদের নিম্নআয়ের মানুষের পোশাক কেনার অন্যতম ভরসাস্থল।

দিনাজপুরের বীরগঞ্জ হাটে প্রতি বুধবার ও রবিবার হাটবারে প্রবেশপথের আশপাশে বসে পুরোনো কাপড়ের এসব দোকান। হাটে আসা কৃষক, দিনমজুর, ভ্যানচালক, গ্যারেজকর্মীসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ভিড় করেন দোকানগুলোতে। যাঁদের পক্ষে বেশি দামে নতুন পোশাক কেনা সম্ভব নয়, তাঁদের কাছে স্বল্পমূল্যের পুরোনো কাপড় যেন স্বস্তির ঠিকানা।

কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিক সাদেকুল ইসলাম বলেন, ‘বর্তমানে নতুন কাপড়ের দাম অনেক বেশি। সারাদিন কাজ করে যে টাকা আয় করি, তা দিয়ে কোনোমতে সংসার চলে। তাই কম দামে পুরোনো কাপড় কিনতে হাটে আসি। আমরা প্রতিদিন রোদে পুড়ে মাঠে কাজ করি। নতুন কাপড় পরে কাজে গেলে কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। এখানে ৩০ থেকে ৪০ টাকায় গেঞ্জি এবং ১০০ থেকে ১৫০ টাকায় ভালো মানের শার্ট-প্যান্ট পাওয়া যায়। এতে আমাদের অনেক উপকার হয়।’

গ্যারেজকর্মী দিপু বলেন, ‘সারাদিন তেল, গ্রিজ ও ময়লার মধ্যে কাজ করতে হয়। নতুন জামা পরে গ্যারেজে কাজ করলে এক দিনেই নষ্ট হয়ে যেতে পারে। তাই কম দামে পুরোনো কাপড় কিনতে মাসে তিন-চারবার এই হাটে আসি। কাজের প্রয়োজনে এসব কাপড়ই আমার সবচেয়ে বেশি কাজে লাগে।’

পুরোনো কাপড়ের বিক্রেতা মো. রবিউল ইসলাম বলেন, ‘আমি সৈয়দপুর থেকে পাইকারি দামে শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ বিভিন্ন ধরনের পুরোনো কাপড় কিনে নিয়ে আসি। পরে বীরগঞ্জসহ আশপাশের বিভিন্ন গ্রামীণ হাটে বিক্রি করি। এসব কাপড়ের চাহিদা ভালো থাকায় বিক্রিও ভালো হয়।’

স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পোশাকের দাম বাড়ায় নিম্নআয়ের মানুষের জন্য নতুন কাপড় কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে পুরোনো পোশাক তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বছরের পর বছর ধরে বীরগঞ্জের হাটে গড়ে ওঠা পুরোনো কাপড়ের এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনসংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা এক নির্ভরতার নাম। শ্রমের ঘামে ভেজা কর্মব্যস্ত জীবনে তাঁদের কাছে এই পুরোনো কাপড়ই যেন নতুন করে স্বস্তি পাওয়ার অবলম্বন।

হেমন্তের আগমন চন্দনা রানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
হেমন্তের আগমন চন্দনা রানী
  1. বিশেষ প্রতিনিধি:
  2. শরৎ গেল হেমন্ত এল
    কৃষক হল ধন্য,
    মাঠ ভরা সোনালি ধান
    ঘরে তোলার জন্য।
  3. নতুন ধানের চালের গুঁড়োয়
    ভাপা-পিঠার আয়োজন,
    গ্রামবাংলার ঘরে ঘরে
    উদযাপন করে সর্বজন।
  4. শিশিরভেজা হিমেল হাওয়া
    কুয়াশাতে ঢাকা,
    এমন দিনে কৃষকের মুখে
    হাসি থাকে আঁকা।
  5. রচনাকাল: ২২/১১/২০২৬, রবিবার