উত্তর দুধখালীতে রেয়াজুল ইসলাম শহীদের নির্বাচনী প্রচারণা, উন্নয়নের অঙ্গীকার

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৭:৩৫ অপরাহ্ণ

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেয়াজুল ইসলাম শহীদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ৯নং ওয়ার্ডের উত্তর দুধখালী বড় কান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

‎সভায় চেয়ারম্যান প্রার্থী রেয়াজুল ইসলাম শহীদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দুধখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

‎

‎মতবিনিময় সভায় রেয়াজুল ইসলাম শহীদ বলেন, তিনি শুধু চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে চান না; বরং ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চান। রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুবিধার উন্নয়নে সবার মতামত ও সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দলমত-নির্বিশেষে শান্তিপূর্ণ, সেবামুখী ও উন্নত দুধখালী ইউনিয়ন গড়তে সবার দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

‎সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন হাওলাদার, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার সোহেল বেপারী, মানিক হাওলাদার, হান্নান হাওলাদার, ইসরাফিল হাওলাদার, ইমারত হোসেন ভদ্দর, দিলু হাওলাদার ও বাচ্চু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এ ছাড়া ৯নং ওয়ার্ডসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষী সভায় অংশ নেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজনকে কেন্দ্র করে আসন্ন দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এলাকায় নির্বাচনী আলোচনা ও প্রচারণা আরও জোরদার হয়ে

‎

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন