১ মণ ধানে ১ কেজি খাসির মাংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ১:১৫ পূর্বাহ্ণ
  • রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • রানীশংকৈলে এখন ১ মণ ধানের দামে মিলছে মাত্র ১ কেজি খাসির মাংস। বর্তমানে হাট-বাজারে প্রতি মণ (৩৭.৫০ কেজি) আমন ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১,০০০ টাকায়। আর একই বাজারে ১ কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়।
  • অর্থাৎ ৩৭.৫০ কেজি ধান বেচে কৃষক পাচ্ছেন মাত্র ১ কেজি মাংসের টাকা।
  • এর ওপর বস্তায় ঠকানো হচ্ছে। ২ মণ অর্থাৎ ৭৫ কেজির বস্তায় নেওয়া হচ্ছে ৭৭ কেজি। প্রতি বস্তায় ২ কেজি ধান বিনামূল্যে যাচ্ছে ব্যবসায়ীর হাতে।
  •  কৃষক আজহার বলেন, “১ মণ ধান বেচে ১ কেজি মাংস কিনলাম। ৬ মাসের পরিশ্রমের ধান দিয়ে ১ বেলার মাংসও হলো না। আবার বস্তায় ২ কেজি বেশি দিতে হচ্ছে।”
  • কৃষকদের দাবি~~ ধানের ন্যায্যমূল্য ও ওজনে কারচুপি বন্ধে প্রশাসনের নজরদারি চাই।
সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন