চরপাকেরদহ ইউনিয়নে ভোটের মাঠে চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শাহ্ মজনু ফকির 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৩:০৩ অপরাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:চরপাকেরদহ  ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায়  চেয়ারম্যান প্রার্থী  সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ।  মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ  ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অনেক আগে ভাগেই মাঠে নেমেছেন তিনি। ছাত্র জীবন থেকেই রয়েছে জনগণের সেবা করার লক্ষ্য। চা স্টল,হাট-বাজার, কৃষকের মাঠ সব জায়গায় চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির ।   ইতোমধ্যে সকলের দোয়া ও সহযোগিতায়  ভোটারদের সাড়া পাচ্ছেন তিনি।  আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমাজ সেবক অবঃ সেনা নায়েক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির   কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশে আর্দশিত হয়ে উপজেলা বিএনপি’র নির্দেশনায় সকল দলীয় কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন । ইউনিয়নের ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ধর্মীয়,  সামাজিক, বিভিন্ন  জনদুর্ভোগ লাঘবে জনসাধারণের ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চান । সর্বশেষ  ইউনিয়নের হাজারো নেতাকর্মী সমর্থক ও ভোটারদের নিয়ে  বালিজুড়ী হাইস্কুল মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সমাবেশ সফল করেন তিনি।

শাহ্ মোঃ মজনু ফকির ১ নং চরপাকেরদহ  ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক, বর্তমানে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এর দায়িত্বে রয়েছেন । রয়েছে দল ও দলের নীতিনির্ধারকদের প্রতি এবং ইউনিয়নবাসীর প্রতি শতভাগ আস্থা ও বিশ্বাস এ জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন