হরিপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো হরিপুর উপজেলার ঝারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি পদে নির্বাচন।
গত ২২ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে লড়াই করেন দুই প্রার্থী। শেষ পর্যন্ত খাতা প্রতীকে ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম | তার প্রতিদ্বন্দ্বী এ. কে. এম বদরুদ্দোজা চৌধুরী কলম প্রতীকে ৫ ভোট পেয়েছেন।
প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেয়াজ জামান। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ঝারবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদুর রহমান।
নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১:৪১ অপরাহ্ণ