হেমন্তের আগমন চন্দনা রানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৯:০২ অপরাহ্ণ
  1. শরৎ গেল হেমন্ত এল
    কৃষক হল ধন্য,
    মাঠ ভরা সোনালি ধান
    ঘরে তোলার জন্য।
  2. নতুন ধানের চালের গুঁড়োয়
    ভাপা-পিঠার আয়োজন,
    গ্রামবাংলার ঘরে ঘরে
    উদযাপন করে সর্বজন।
  3. শিশিরভেজা হিমেল হাওয়া
    কুয়াশাতে ঢাকা,
    এমন দিনে কৃষকের মুখে
    হাসি থাকে আঁকা।
  4. রচনাকাল: ২২/১১/২০২৬, রবিবার
সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন